21.5 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

রেলের বড় সিদ্ধান্ত: বন্ধ হচ্ছে UTS অ্যাপ

Aaj lndia Desk, কলকাতা: ট্রেনযাত্রীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways) । আগামী ১ মার্চ থেকে পুরনো UTS (Unreserved Ticketing System) অ্যাপটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এর পরিবর্তে চালু হচ্ছে রেলের নতুন সুপার অ্যাপ রেলওয়ান (RailOne), যার মাধ্যমেই মিলবে জেনারেল ও প্ল্যাটফর্ম টিকিটের সুবিধা।

রেল সূত্রে জানা গিয়েছে, এতদিন যে UTS অ্যাপের মাধ্যমে যে অসংরক্ষিত টিকিট কাটা যেত, তা আর ব্যবহার করা যাবে না। ১ মার্চ থেকে সাধারণ টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট কাটতে হলে বাধ্যতামূলকভাবে রেলওয়ান (RailOne) অ্যাপ ব্যবহার করতে হবে।

তবে যাত্রীদের জন্য স্বস্তির খবরও রয়েছে। UTS অ্যাপের আর-ওয়ালেট (R Wallet) -এ যদি কোনও ব্যালেন্স থেকে থাকে, তবে একই মোবাইল নম্বর দিয়ে রেলওয়ান (RailOne) অ্যাপে লগ-ইন ( log-in) করলেই সেই অর্থ স্থানান্তরিত হয়ে যাবে। ফলে টাকার কোনও ক্ষতি হচ্ছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

নতুন অ্যাপে ডিজিটাল পেমেন্টের ( Digital payment) ক্ষেত্রে ৩ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রাখা হয়েছে। রেলের দাবি, এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা আরও সহজ ও দ্রুত হবে।রেল প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, ১ মার্চের আগেই রেলওয়ান (RailOne) অ্যাপটি ডাউনলোড করে বর্তমান UTS আইডি দিয়ে লগ-ইন করে নিতে।

ডিজিটাল পরিষেবায় এই বড় পরিবর্তনকে কেন্দ্র করে যাত্রী মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, নতুন রেলওয়ান (RailOne ) অ্যাপ নিত্যযাত্রীদের কতটা সুবিধা দিতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন