27 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

প্রমোটারের হত্যায় স্থানীয়দের দফায় দফায় বিক্ষোভ! উত্তপ্ত হাওড়ার পিলখানা!

হাওড়া: ভোটের মুখে কাকভোরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা (Promoter Murder)! হাড়হিম করা ঘটনায় বেলা গড়িয়ে গেলেও দুই অভিযুক্তের মধ্যে একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রতিবাদে দিনভর দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। হাওড়ার পিলখানায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দুষ্কৃতিদের সঙ্গে শাসকদলের যোগ রয়েছে বলে দাবী স্থানীয়দের।

ঘটনায় মূল অভিযুক্ত হারুন খানের সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ইতিমধ্যেই পোস্ট করে বিধায়কের গ্রেফতারির দাবী তুলেছে বিজেপি। পাশাপাশি সুজন চক্রবর্তীর বক্তব্য, “তৃণমূলের হয়ে তোলা তোলার দায়িত্ব যাঁদের তাঁরা তো পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি তো করবেই।” এইসব সমাজবিরোধী, দুষ্কৃতিদের প্রশ্রয় দেয় তৃণমূল এবং বিজেপিরও এর পশ্চাতে ইন্ধন আছে বলে অভিযোগ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।

অপরদিকে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “জনপ্রতিনিধিদের সঙ্গে কারও ছবি-ভিডিও থাক্তেই পারে। তার মানেই সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন”। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত হারুন খান ভারতীয় নন। এইভাবে প্রকাশ্যে শুটআউটের (Promoter Murder) ঘটনায় যথেষ্ট আতঙ্কিত তাঁরা।

প্রকাশ্যে গুলিতে ঝাঁজরা প্রমোটার

উল্লেখ্য, বুধবার কাকভোরে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায় প্রোমোটার (Promoter Murder) শফিক খান (২৭)-এর ওপর প্রায় ছয় রাউন্ড গুলি চালায় দুই দুষ্কৃতি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যুবককে গুলি করে ঝাঁজরা করে দেওয়ার ভিডিও ধরা পরে সিসিটিভি ক্যামেরায়। বেলা গড়িয়ে গেলেও এখনও হারুন শেখ ও রোহিত নামে ওই দুই দুষ্কৃতীর মধ্যে একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় শফিকের সঙ্গে কথা বলছিল ওই দুই যুবক। আচমকাই দুই অভিযুক্তই আগ্নেয়াস্ত্র বের করে শফিকের মাথা ও বুকে মোট ৬ রাউন্ড গুলি চালায় (Promoter Murder) । মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিকের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন