32.2 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

নৈহাটিবাসীর জন্য সুখবর! বড়মার দর্শনে আর নয় লম্বা লাইন, চালু বিশেষ গেট ১ মার্চ থেকে

Aaj India desk,কলকাতা: নৈহাটির বড়মার মন্দিরে (Barama temple in Naihati) দর্শন করতে গিয়ে আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না স্থানীয় বাসিন্দাদের বা ভক্তদের। কবে থেকে মিলবে এই সুবিধা? কীভাবে পাওয়া যাবে বিশেষ প্রবেশাধিকার? সব প্রশ্নের উত্তর মিলল অবশেষে। আগামী ১ মার্চ থেকে নৈহাটিবাসীদের জন্য চালু হচ্ছে আলাদা ।

জানা যায় ৭৪৩১৬৫ এবং ৭৪৩১৬৬ এই দুই পিন কোডের আওতায় যাঁদের বাড়ি, তাঁরা বিশেষ গেট ব্যবহার করতে পারবেন। শুধু নৈহাটিবাসীদের জন্যই নয়, থাকবে সব ভক্তদের জন্যে ব্যাবস্থা। বাড়িতে অতিথি এলে বা অন্য কাউকে সঙ্গে নিয়ে এই বিশেষ গেটে প্রবেশ করা যাবে।

প্রতিদিন হাজার হাজার ভক্ত দূরদূরান্ত থেকে ভিড় জমান নৈহাটির বড়মার মন্দিরে(Naihati Barama Temple)। বলা হয় অমাবস্যা, বিশেষ তিথি বা পুজোর দিনে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। নতুন মন্দির(Barama Temple)তৈরি হওয়ার পর দর্শনার্থীর চাপ আরও বেড়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদেরও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুজো যেটা দিতে হত—যা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল একাংশের মধ্যে সেটা-র কিছু উপায় বার হয়েছে। তা নিয়েই প্রশ্ন উঠছিল, “মায়ের মন্দিরের কাছে বাড়ি, তবু কেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা?”

সেই দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয়দের আর ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলাদা গেট থাকলেও সাধারণ দর্শনার্থীদের জন্য নিয়ম অপরিবর্তিত থাকবে।

বড়মা(Barama Temple)-কে ঘিরে রয়েছে গভীর বিশ্বাস—“মা কাউকে খালি হাতে ফেরান না।” সেই আস্থাতেই প্রতিদিন ভক্তদের ঢল নামে মন্দিরে(Naihati Barama Temple) এখন প্রশ্ন, এই নতুন ব্যবস্থায় কি ভিড় সামলানো আরও সহজ হবে? স্থানীয়দের বা ভক্তদের অভিমান কি ঘুচবে?দেখা যাক তাহলে!

১ মার্চ থেকে শুরু হচ্ছে নতুন অধ্যায়। নৈহাটিবাসীর আর বাকি ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় স্বস্তির খবর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন