Aaj India Desk, কলকাতা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকল কলকাতার মা উড়ালপুল। দীর্ঘক্ষণ যানজট ও ছিল। সোমবার রাতের বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর একটি ট্রাক। ডিভাইডার টপকে উড়ালপুলের উল্টো দিকের লেনে চলে যায় ট্রাকটি।
আবহাওয়া অফিস আগেই বলেছিল যে বৃষ্টি হবে। তেমনই সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতা শহর সহ জেলায় জেলায়। মনে করা হচ্ছে বৃষ্টির জেরেই দুর্ঘটনা (Accident) । ট্রাকের ভিতরে ছিলেন তিনজন জওয়ান। দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে আহতদের নিয়ে যায় হাসপাতালে।
মা উড়ালপুলে (Maa Flyover) বহুবার দুর্ঘটনা ঘটেছে , বিশেষ করে বাইক দুর্ঘটনা নজর কেড়েছে অতীতেও,লাগাতার দুর্ঘটনা (Accident) জেরে কলকাতা ট্রাফিক পুলিশ আগেই ব্যবস্থা নিয়েছে যাতে দুর্ঘটনা রোধ করা যায় , তবু সুরাহা মেলেনি ।
দুর্ঘটনা এড়াতে প্রথম দিকে রাত ৯টার পর থেকে বাইক চলাচল বন্ধ উড়ালপুলের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তীতে , সাধারণের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) নির্দেশে ফের বাইক আরোহীদের জন্য চালু করা হয় মা উড়ালপুল।


