27.8 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

একুশের ‘অভিমান’ ভুলে তৃণমূলে ‘ঘর-ওয়াপসি’ দীপেন্দুর! এবার কি মিলবে কাঙ্ক্ষিত সুযোগ?

বসিরহাট: ২০২১-এর বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণে তৃণমূলের প্রার্থী বদল হওয়ার রেগেমেগে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এবার ছাব্বিশের বিধানসভা ভোটের ঠিক আগে ঘর-ওয়াপসি করলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। রবিবার বসিরহাটের সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন তিনি।

বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম (লিটন)-এর উপস্থিতিতে তাঁর যোগদান সম্পন্ন হয়। এদিন দীপেন্দু ছাড়াও কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং আইএসএস থেকে মোট ২৮ জন কর্মী শাসক শিবিরে যোগদান করে।

২০১৪-য় তৃণমূলের টিকিট পান

২০১৪-র বসিরহাট দক্ষিণের উপনির্বাচনে প্রথমবার তৃণমূলের টিকিট পেয়েছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। তবে বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৬ বিধানসভা নির্বাচনেও তাঁকে টিকিট দেয় তৃণমূল। সেই ভোটে শমিক ভট্টাচার্যকে হারিয়ে বিধায়ক হন দীপেন্দু বিশ্বাস।

কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে তাঁর পরিবর্তে বসিরহাটের চক্ষু চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে দলত্যাগ করে বিজেপিতে যান দীপেন্দু (Dipendu Biswas)। কিন্তু বিজেপির ভরাডুবিতে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। এর আগেও নাকি তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে আবেদন করেছিলেন।

২০২৬ বিধানসভা ভোটের প্রাক্কালে তাঁকে পুনরায় দলে নেওয়া হলেও টিকিট দেওয়া হবে কিনা সেই বিষয়ে শুরু হয়েছে জল্পনা। জেলা তৃণমূল নেতৃত্বের কাছ থেকে এখনও সেরকম কোনও ইঙ্গিত মেলেনি। বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় শুধু বলেন, “প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক তৃণমূলে ফের যোগদান করায় আমাদের সংগঠন আরও শক্ত হল।” দীপেন্দুকে (Dipendu Biswas) নিয়ে বসিরহাটের উন্নয়নের কাজ করা হবে বলেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন