28 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

যুবসাথী ফর্মের ‘হটস্পট’ এবং ‘শীতল কেন্দ্র’—ভবানীপুরের অবাক করা সংখ্যা!

কলকাতা: হাতে বাকি আর মাত্র ৫ দিন। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে যুবসাথী (Yuvasathi) প্রকল্পের রেজিস্ট্রেশন। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ১৫০০ টাকা ভাতা কি ছাব্বিশের ভোটে লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি মমতার আর এক ‘তুরুপের তাস’ হবে? সেদিকেই তাকিয়ে আছে রাজ্য।

গত এক সপ্তাহে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কি পরিমাণ ফর্ম বিলি হল? জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে যুবসাথীর ফর্ম বিলির সংখ্যা অবাক করার মত। দেখে নেওয়া যাক, ১৫ ফেব্রুয়ারি থেকে কলকাতার মধ্যে কতজন বেকার যুবক-যুবতী যুবসাথীর (Yuvasathi) ফর্ম পূরণ করলেন?

তথ্য বলছে, কলকাতার মধ্যে যুবসাথীর (Yuvasathi) ফর্ম বিলির ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে এন্টালি ও টালিগঞ্জ। ২১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে ফর্ম সংগ্রহের হিড়িক গত এক সপ্তাহে সমগ্র রাজ্যেই প্রায় স্পষ্ট। এর মধ্যে এন্টালিতে সর্বাধিক আবেদন উঠেছে প্রায় ১২৬২ টি। পাশাপাশি টালিগঞ্জেও আবেদন সংখ্যা হাজার ছাড়িয়ে প্রায় ১১০০ দাঁড়িয়েছে। মেটিয়াবুরুজ এবং বেলেঘাটায় আবেদনের সংখ্যা যথাক্রমে ১৬ হাজার এবং ১১ হাজারেও বেশি।

‘শীতল কেন্দ্র’ ভবানীপুর!

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শক্তিশালী দুর্গ ভবানীপুরেই যুবসাথীর (Yuvasathi) ফর্ম বিলিতে ভাঁটা! মাত্র ১৬৩ জন এই কেন্দ্র থেকে ফর্ম তুলেছেন। এছাড়াও চৌরঙ্গী, শ্যামপুকুর, রাসবিহারীতেও আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। চৌরঙ্গীতে ২৪৯, শ্যামপুকুরে ৩২২ ও রাসবিহারীতে ফর্ম তুলেছেন ৩৩২ জন। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যমতে, শহরের পাঁচ-ছ’টি কেন্দ্রে আবেদন সংখ্যা সবচেয়ে কম, যার মধ্যে রয়েছে বন্দর এলাকাও।

ক্যাম্পভিত্তিক গড় হিসাব অনুযায়ী, তপসিয়া, ট্যাংরা, গার্ডেনরিচ এবং মেটিয়াবুরুজের মতো এলাকায় আবেদন (Yuvasathi) প্রত্যাশার তুলনায় কম এসেছে। এতে বিস্ময় তৈরি করছে, কারণ এই এলাকাগুলোতে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের সংখ্যা বেশী বলে সাধারণ ধারণা। অন্যদিকে, শহরের অন্যতম ধনী ও জনপ্রিয় এলাকা টালিগঞ্জ আবেদনপত্র সংগ্রহে শীর্ষে উঠে এসেছে।

পুরুষ না মহিলা—যুবসাথীর ফর্ম তোলায় এগিয়ে কারা?

আবেদনকারীদের মধ্যে পুরুষদের সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে। তথ্য বলছে, বেহালা পূর্ব কেন্দ্রে যুবসাথীর (Yuvasathi) আবেদনকারীদের মধ্যে ৬৬.৩৯ শতাংশ পুরুষ। অন্যদিকে, বালিগঞ্জে পুরুষ আবেদনকারীর হার সবচেয়ে কম—মাত্র ৩৮.৩ শতাংশ। নারী আবেদনকারীর দিক থেকে দেখা গেছে, বালিগঞ্জে তাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি (৬১.৬ শতাংশ), আর কসবা কেন্দ্রে সবচেয়ে কম (৩৩.৫৬ শতাংশ)। মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থাকায় যুবসাথী (Yuvasathi) নিয়ে তাঁদের মধ্যে উৎসাহ কম বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন