29.9 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

শান্তিনিকেতনের ‘মুন্নাভাই’ মেডিকেল কলেজ ! স্থগিত পিজি কোর্স ?

Aaj India Desk, বীরভূম : শান্তিনিকেতন মেডিকেল কলেজ (Medical College) ও হাসপাতাল বোলপুরে ২০২১ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। পাঁচ বছরের মধ্যে ১৬টি বিষয়ে পিজি কোর্স শুরু করার পরিকল্পনা ছিল এই হাসপাতালের।

পিজি কোর্স শুরু করার অনুমতির জন্য NMCতে আবেদন করা হলেও, কমিশন অনুমোদন দেয়নি। এরপর হঠাৎ কলকাতা হাইকোর্ট বুধবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্টগ্র্যাজুয়েট কোর্স শুরুতে স্থগিতাদেশ জারি করে।

আদালতে NMC জানিয়েছে, পিজি কোর্স পরিচালনার জন্য ন্যূনতম ১৫ জন প্রফেসর ও চিকিৎসক প্রয়োজন। কিন্তু পরিদর্শনকালে সেখানে মাত্র তিন জন উপস্থিত ছিলেন। পাশাপাশি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ (Medical College) ও হাসপাতালে কোনো রোগীর ইতিহাস ছাড়া একটি ‘ফেক পেশেন্ট’ রাখা ছিল। বিচারপতি ঋতবরত কুমার মিত্র এই ঘটনা শুনে মন্তব্য করেন, এটি “মুন্নাভাই এমবিবিএস”এর মতো ঘটনা। তবে আদালত NMCকে তিন দিনের মধ্যে পুনঃপরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

হাসপাতালের পরিচালক মলয় পিঠ বলেন, “আমি ভালো কিছু করার উদ্দেশ্যে এটা শুরু করেছিলাম। আমাদের পাঁচ বছরের অর্জন অন্যান্য কলেজের চেয়ে অনেক বেশি। ভবিষ্যতে আবার পিজি কোর্স শুরু করার চেষ্টা করব।”কলেজের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় দিকগুলো ঠিক করে আবার চেষ্টা করবে।

উল্লেখ্য, মলয় পিঠের নাম এর আগেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন মামলায় উঠে এসেছে। আর্থিক তছরুপ মামলায় তাঁকে কলকাতা ও দিল্লিতে ED এবং CBI একাধিকবার তলব করে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন