27 C
Kolkata
Wednesday, November 25, 2026
spot_img

কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! মল্লিকবাজারে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন!

Aaj India Desk, কলকাতা : আগুনের গ্রাস থেকে যেন রেহাই নেই তিলোত্তমার। ফের বুধবার সকালে এজেসি বোস রোডের মল্লিকবাজারে একটি বহুতল কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড (Kolkata Fire Incident)। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

স্থানীয় সূত্রে খবর, এজেসি বোস রোডের একটি বহুতলের দ্বিতীয় তলায় কাপড়ের গুদাম রয়েছে। বুধবার সকালে আচমকাই ওই গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। সব মিলিয়ে পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজে নামে। (Kolkata Fire Incident)

যে জায়গায় আগুন লেগেছে, সেটি একটি সরু গলির মধ্যে অবস্থিত। ফলে দমকলের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছনো এবং আগুনের উৎসস্থলে জল পৌঁছে দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাইরে থেকে বিশাল পাইপের মাধ্যমে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

আগুন ছড়িয়ে পড়তেই বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। পরিস্থিতি বুঝে দ্রুত বাসিন্দাদের বহুতল থেকে বাইরে বের করে আনেন দমকল ও পুলিশ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। গুদাম ও বহুতলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও পরীক্ষা করে দেখা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহেই কলকাতায় পরপর দুটি অগ্নিকাণ্ডের (Kolkata Fire Incident) ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের শহরের বুকে আগুন লাগার ঘটনায় অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে ঘিঞ্জি এলাকায় গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন