27 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

চাকরি ও শিক্ষায় মুসলিম কোটা বাতিল? সরকারি নির্দেশিকায় চাঞ্চল্য!

মুম্বই: বাতিল হয়ে যাচ্ছে চাকরি ও শিক্ষাক্ষেত্রে মুসলিম সংরক্ষণের কোটা (Muslim quota reservation)? সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য! জানা গিয়েছে, মুসলিম সংরক্ষণ বাতিল করল মহারাষ্ট্রের বিজেপি (BJP) সরকার। মহারাষ্ট্রে সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠাদের পাশাপাশি মুসলিমদের জন্যও সংরক্ষণ ছিল। ২০১৪ সালে কংগ্রেস ও এনসিপি সরকার অধ্যাদেশ জারি করে।

যেখানে বলা হয়, সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে ওই সংরক্ষণের ব্যবস্থা প্রণয়ন করা হয়। যেখানে মুসলিমদের ক্ষেত্রে ৫ এবং মারাঠাদের ক্ষেত্রে ১৬ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছিল। এবার নির্দেশিকা জারি করে মুসলিমদের সংরক্ষণ তুলে দিল ফড়নবিশের নেতৃত্বাধীন বিজেপি সরকার, বলে জানা গিয়েছে।

অধ্যাদেশে কি ছিল?

২০১৪ সালের জুলাই মাসে তৎকালীন কংগ্রেস–এনসিপি জোট সরকার মারাঠা ও মুসলিম সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ঘোষণা করে। বিশেষ অনগ্রসর শ্রেণি–এ (SBC-A) বিভাগ চালু করে সরকারি ও আধা-সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের জন্য ৫ শতাংশ সংরক্ষণ (Muslim quota reservation) চালু করেছিল।

সেই সিদ্ধান্ত অনুযায়ী মারাঠাদের জন্য ১৬ শতাংশ এবং মুসলিমদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ চালু হয়। ফলে রাজ্যে মোট সংরক্ষণের হার বেড়ে ৭৩ শতাংশে পৌঁছায়। মুসলিম সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করেছিলেন তৎকালীন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাসিম খান।

নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?

মহারাষ্ট্রের বিজেপি সরকারের সদ্য জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর গৃহীত সংরক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত আর কার্যকর বা বৈধ নয়। সংশ্লিষ্ট সমস্ত দফতরকে সংরক্ষণ (Muslim quota reservation) সংক্রান্ত প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নতুন সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, মুসলিম আবেদনকারীদের জাতিগত শংসাপত্র (Caste Certificate) দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যও কি একই পথে হাঁটবে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন