25 C
Kolkata
Saturday, November 21, 2026
spot_img

বাংলাদেশে অশান্তির নেপথ্যে ভারত? তারেকের মন্তব্যে কৌশলী দিল্লি! হাসিনাকে নিয়ে কী বলল বিদেশ মন্ত্রক?

Aaj India Desk, নয়াদিল্লি: বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ফের উত্তেজনা। দেশের অভ্যন্তরে অশান্তির জন্য সরাসরি নাম না করলেও পরোক্ষভাবে ভারতের (India) দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman।)। তাঁর এই মন্তব্যের পর এবার সতর্ক অবস্থান নিল নয়াদিল্লি।

বাংলাদেশে আওয়ামী লীগের (Awami League) ডাকা লকডাউনকে কেন্দ্র করে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারেক রহমান বলেন, যাঁরা সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন, তাঁরা সেই দেশের প্রভুদের খুশি করতেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একইসঙ্গে দেশের মানুষের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনও মন্তব্য করবে না। পাশাপাশি তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই ভারতের লক্ষ্য। দুই দেশের দীর্ঘদিনের ইতিহাস এবং সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতেই এই বন্ধন তৈরি হয়েছে।

অন্যদিকে, শেখ হাসিনার (Sheikh Hasina) নতুন পাসপোর্টের আবেদন খারিজ হওয়া নিয়েও মুখ খুলতে নারাজ নয়াদিল্লি। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করেছিলেন শেখ হাসিনা। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছে ঢাকা। বাংলাদেশের বক্তব্য, বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে।

সূত্রের খবর, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তি নিয়ে বাংলাদেশের এই অনড় অবস্থানকে গোটা প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা হিসেবেই দেখছে ভারত। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হাসিনা দেশে ফিরলে সরকারের উপর চাপ বাড়তে পারে, সেই আশঙ্কা থেকেই ঢাকা এমন অবস্থান নিচ্ছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, ভারতের কূটনীতিকদের মতে, কোনও ব্যক্তি নিজের দেশে ফিরতে না চাইলে তাঁর ক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রশ্ন আসে। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তাহলে তাঁকে ওই চুক্তির আওতায় ফেরানোর প্রয়োজন কেন? ভারতের বক্তব্য, বিশ্বের যে কোনও প্রান্তে থাকা একজন মানুষের নিজের দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে। আর এই বিষয়টিই এখন ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন