29 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

নির্বাচনী কাজে গাফিলতি: সাসপেন্ড তিন মাইক্রো অবজার্ভার

স্নেহা পাল, কলকাতা: ভোটের প্রস্তুতি যত এগোচ্ছে, ততই কড়া নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। ইলেক্টোরাল রোল সংক্রান্ত কাজে শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রতি একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সেই ধারাবাহিকতার মধ্যেই মঙ্গলবার নির্বাচনী দায়িত্বে গাফিলতির অভিযোগে আরও তিন মাইক্রো অবজারকে সাময়িকভাবে সাসপেন্ড করে নির্বাচন কমিশন (Election Commission)।

সাসপেন্ড হওয়া তিনজনই কেন্দ্রীয় সরকারি কর্মী। তাঁদের দায়িত্ব থাকা সত্ত্বেও নিয়মিতভাবে কাজের জায়গায় তাঁরা উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করা হয়। নির্ধারিত খাতায় সই করে অন্যত্র চলে যাওয়ার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়। এই অনিয়মের ভিত্তিতেই কমিশন ব্যবস্থা নেয়।

যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা হলেন বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের এক ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের এক সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্স দপ্তরের এক ইন্সপেক্টর। তাঁরা প্রত্যেকেই নির্বাচন কমিশনের (Election Commission) অধীনে মাইক্রো অবজার হিসেবে নিযুক্ত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সাসপেনশনের পর অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে কমিশনকে জানাতে হবে এবং সর্বোচ্চ ছ’মাসের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের অনুমতি ছাড়া সাসপেনশন প্রত্যাহার করা যাবে না।

প্রসঙ্গত, গত সপ্তাহে জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করে জানিয়েছিলেন, নির্বাচন সংক্রান্ত কাজে ইচ্ছাকৃত গাফিলতি হলে কোনও রকম ছাড় দেওয়া হবে না। সাম্প্রতিক এই পদক্ষেপ সেই বার্তারই প্রতিফলন বলে মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন