30 C
Kolkata
Tuesday, November 17, 2026
spot_img

“ওর কাছে আগ্নেয়াস্ত্র ছিলই না, পুলিসই গুলি চালিয়েছে” – এবার রতন শেখের এনকাউন্টার নিয়ে মুখ খুললেন তাঁর দাদা!

Aaj India Desk, বীরভূম: এনকাউন্টারে (Encounter) রতন শেখের (Raton Sheikh) মৃত্যুর পর এবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তাঁর দাদা সালাম শেখ। তাঁর দাবি, রতনের কাছে কোনও আগ্নেয়াস্ত্র ছিল না। ইটভাটার মধ্যে পুলিশই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গোটা ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্ত হলে আসল সত্য সামনে আসবে বলে দাবি পরিবারের। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমে পরিত্যক্ত ইটভাটায় পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে সিআইডির (CID ) ফরেনসিক দল।

মঙ্গলবার রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রতন শেখের দেহের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রতনের দাদা সালাম শেখ। সালামের বক্তব্য, ঘটনার সময় রতনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করা হলেও পরবর্তী সময়ে সে পূর্ব বর্ধমানে ছিল। তখন তার কাছে কোনও অস্ত্র ছিল না। তাঁর অভিযোগ, ইটভাটায় পুলিশই রতনকে লক্ষ্য করে গুলি চালায়। কীভাবে তার মৃত্যু হল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পরিবারের দাবি, সঠিকভাবে তদন্ত করা হলে ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে।

এদিকে, রতনের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। মঙ্গলবার নানুরের সেই পরিত্যক্ত ইটভাটায় যান ফরেনসিক বিশেষজ্ঞরা। মেটাল ডিটেক্টরের সাহায্যে গোটা এলাকা খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়। পরিবারের অভিযোগ এবং ফরেনসিক দলের তদন্ত, দুইয়ের মধ্যে দিয়ে এখন এই মৃত্যুর ঘটনায় কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।

উল্লেখ্য, গত ছ’মাসে এনকাউন্টারে পাঁচ অভিযুক্তের মৃত্যু হয়েছে। গত শুক্রবার শান্তিনিকেতনে পুলিশের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় রতন শেখ। ওই পুলিশকর্মীর পায়ে গুলি লাগে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই রতনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। শেষ পর্যন্ত এনকাউন্টারে মৃত্যু হয় রতনের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন