29 C
Kolkata
Thursday, November 12, 2026
spot_img

জানেন কি মা কালীর ভোগ চাউমিন-মাঞ্চুরিয়ান! উৎসব শেষের মন খারাপ কাটাতে এই প্রতিবেদন আপনার জন্য…

কলকাতা: পুজো শেষ, কালীপুজো-ভাইফোঁটা শেষ হতেই বাড়িতে সাজানো দীপাবলির আলো খোলার পালা। পাড়ার মোড়ের কালীপুজোর প্যান্ডেল ও ইতিমধ্যেই খোলা সারা! চারিপাশ কেমন যেন খাঁ খাঁ করছে! উৎসব শেষ হতেই একরাশ মন খারাপ নিয়ে রোজনামচায় ফেরা। মন খারাপ কাটাতে তাই ভাবছেন উইকেন্ডে জমিয়ে একটু চাইনিজ খাবার খাবেন? কিন্তু যদি বলি, কলকাতায় এমন এক জায়গা রয়েছে, যেখানে চাউমিন, চপ সুই আর মাঞ্চুরিয়ান শুধু রসনাতৃপ্তির উপকরণ নয়, দেবীর ভোগও (Chinese Kali)! শুনে অবাক হচ্ছেন? তাহলে চলুন ঘুরে আসা যাক কলকাতার ট্যাংরার চায়নাটাউন থেকে।

এখানেই রয়েছে প্রায় শতবর্ষ প্রাচীন চাইনিজ কালী (Chinese Kali) মন্দির। যেখানে মা কালীর আরাধনায় মিশে গিয়েছে বাঙালি ও চিনা সংস্কৃতি। দেবীর সামনে নিবেদন করা হয় চাউমিন, চপ সুই, স্টিকি রাইস, মাঞ্চুরিয়ানের মতো নানা চিনা খাবার। পুজো শেষে সেই খাবারই ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। আর সেই প্রসাদ গ্রহণ করেন বাঙালি ও চিনা, দুই সম্প্রদায়ের মানুষই।

কিন্তু কলকাতার চায়নাটাউনে কীভাবে এলেন মা কালী?

মন্দিরের উৎপত্তি ঘিরে রয়েছে একটি মজার লোককথা। কথিত আছে, একসময় এখানে কোনও সুদৃশ্য মন্দির ছিল না। একটি গাছের নীচে রাখা ছিল দুটি কালো পাথর। স্থানীয়রা সেগুলিকেই দেবী কালীর প্রতীক হিসেবে পুজো করতেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এক চিনা পরিবারের অসুস্থ সন্তানকে নিয়ে তার বাবা-মা দেবীর কাছে প্রার্থনা করেছিলেন। পরে শিশুটি সুস্থ হয়ে ওঠে। সেই ঘটনার পর থেকেই চিনা সম্প্রদায়ের মানুষের মধ্যে দেবীর প্রতি বিশ্বাস আরও গভীর হয়। যদিও এই কাহিনির ঐতিহাসিক প্রমাণ নেই, লোকমুখে তা আজও প্রচলিত (Chinese Kali)।

শুধু ভোগেই নয়, পুজোর রীতিতেও রয়েছে চিনা সংস্কৃতির ছোঁয়া। দেবীর সামনে জ্বালানো হয় বিশেষ চিনা ধূপ, যা জস স্টিক নামে পরিচিত। হিন্দু রীতিতে কালীপুজোর পাশাপাশি চিনা সম্প্রদায়ের নিজস্ব কিছু উপাচারও পালিত হয়। আসলে কলকাতার সঙ্গে চিনা সম্প্রদায়ের সম্পর্ক বহু পুরনো। টেরিটি বাজার থেকে ট্যাংরা, এই শহরের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে তাঁদের বসতি, খাবার এবং সংস্কৃতির স্মৃতি। সময়ের সঙ্গে সেই সম্প্রদায়ের জনসংখ্যা কমলেও চাইনিজ কালী (Chinese Kali) মন্দির আজও ধরে রেখেছে দুই সংস্কৃতির মেলবন্ধন।

তাই উৎসবের পর মন খারাপ হলে শুধু চাইনিজ খাবারের স্বাদ নয়, একবার চিনে নিতে পারেন কলকাতার এই অদ্ভুত সুন্দর ঐতিহ্যকেও। কারণ এখানে চাউমিন শুধু খাবার নয়, মাঞ্চুরিয়ান শুধু পদ নয়, সবকিছুর মধ্যেই মিশে রয়েছে বিশ্বাস আর সম্প্রীতির গল্প!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন