28.9 C
Kolkata
Thursday, October 22, 2026
spot_img

দিল্লিতে ফের সংঘাতের আশঙ্কা! ১৬৩ ধারার মধ্যেই ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক!

Aaj India Desk, নয়া দিল্লি : দিল্লির রাস্তায় মিছিল করতে গেলে পুলিশের অনুমতি নেওয়াই নিয়ম! কিন্তু এবার সেই নিয়মের দরজায় কড়া নাড়ারই পক্ষপাতী নয় প্রতিবাদীরা! বরং অনুমতি ছাড়াই রাজপথে নামার ডাক (Gyanesh Hatao March), আর বাধা এলে রাস্তাতেই বসবে ‘জন সংসদ’! এসআইআর-বিরোধী আন্দোলনে এবার এমনই কড়া অবস্থান ‘পিপল এগেনস্ট এসআইআর’-এর। আগামীকাল, শুক্রবার দিল্লিতে তাদের এই কর্মসূচি ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা।

‘পিপল এগেনস্ট এসআইআর’ একটি নতুন সংগঠন। ছাত্রছাত্রী, কৃষক এবং বিভিন্ন নাগরিক সমাজের গোষ্ঠীকে নিয়ে তৈরি এই সংগঠন এসআইআর এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ (Gyanesh Hatao March) কর্মসূচির আয়োজন করেছে। ১৮ অক্টোবর প্রকাশিত বিবৃতিতে তারা জানিয়েছে, এই কর্মসূচির নাম ‘পিপলস মার্চ ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি’। কর্মসূচিতে নেহা বোরা সহ একাধিক ব্যক্তিত্বকে আমন্ত্রণও জানিয়েছে তারা।

সংগঠনের স্পষ্ট বক্তব্য, মিছিলের জন্য পুলিশের অনুমতি চাওয়া হবে না। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ, আধাসেনা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলপ্রয়োগ না করার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ‘পিপল এগেনস্ট এসআইআর’-এর স্লোগান, ‘হর গলি জন্তর মন্তর, হর গাঁও জন্তর মন্তর, মেরা ঘর জন্তর মন্তর’। অর্থাৎ, প্রতিবাদের মঞ্চ শুধু একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে প্রতিটি গলি ও গ্রামে—এমনই বার্তা দিতে চাইছে সংগঠন।

সংগঠনের ঘোষণা অনুযায়ী, শুক্রবার দিল্লির কনট প্লেস এলাকার বাংলা সাহিব গুরুদ্বার থেকে মিছিল শুরু হওয়ার কথা। সেখান থেকে মিছিল এগিয়ে পটেল চক এলাকার কাছে নির্বাচন কমিশনের দফতরের সামনে পৌঁছবে। তবে পুলিশ মিছিল আটকে দিলে কী হবে, তারও পরিকল্পনা জানিয়েছে আয়োজকরা। তাঁদের দাবি, বাধা দেওয়া হলে সেখানেই বসে ‘জন সংসদ’ বা জনগণের সংসদ অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার কথাও জানানো হয়েছে।(Gyanesh Hatao March)

এর আগে দিল্লিতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছিল। সংগঠনের ঘোষণার সময়ও সেই বিধিনিষেধ বলবৎ রয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের অনুমতি ছাড়া মিছিলের সিদ্ধান্ত প্রশাসনের কাছে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। শুক্রবারের কর্মসূচিতে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং প্রতিবাদীরা নির্ধারিত পথে এগোতে পারেন কি না, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন