31 C
Kolkata
Tuesday, October 13, 2026
spot_img

হঠাৎ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী! অমিত শাহের সঙ্গে কী নিয়ে বৈঠক?

Aaj India Desk, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার বিকেলেই দিল্লি রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা গিয়েছে, বিকেল সাড়ে তিনটের বিমানে তাঁর দিল্লি যাওয়ার কথা। সূত্রের খবর, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হতে পারে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে কথা হবে, তা এখনও স্পষ্ট নয়।

দিল্লি যাওয়ার আগে মঙ্গলবার রানাঘাটের চারের পল্লির দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রভু চৈতন্যদেবের পুণ্যভূমি নদিয়ার রানাঘাটে মা দুর্গার অসংখ্য ভক্তকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। দুর্গাপুজো নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের সরকার আসার পর নতুন করে ১২ হাজার ৪০০টি পুজোকে অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে উন্নয়নের কাজ চলবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হবে। মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি চৈতন্যদেব ও স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের আদর্শকে সামনে রেখে বাংলায় আধ্যাত্মিক উন্নয়নের উপরেও জোর দেওয়া হবে। সেই লক্ষ্যে রাজ্যজুড়ে তীর্থক্ষেত্র সার্কিট তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিন রাস উৎসবের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। দুর্গাপুজোর মতো রাস উৎসবও যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই কামনা করেন তিনি। একইসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাষ্ট্রবিরোধী শক্তিকে পরাস্ত করার প্রার্থনাও করেন মুখ্যমন্ত্রী। এদিকে, পুজো উদ্বোধনের পর বিকেলেই তাঁর দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অমিত শাহের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকে কী কী বিষয় উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন