34.6 C
Kolkata
Tuesday, October 13, 2026
spot_img

সেনার পোশাকে দাপট, গাড়িতে ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ স্টিকার! মুর্শিদাবাদে ধৃত ভুয়ো প্যারা SF অফিসার!

মুর্শিদাবাদ: সেনার পোশাক পরে এলাকায় ঘুরে বেড়ানো, গাড়িতে সরকারি স্টিকার, সঙ্গে ওয়াকিটকি (Fake Para SF officer) নিজেকে কখনও প্যারা স্পেশাল ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল, কখনও আবার মিলিটারি ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দেওয়ার অভিযোগ। সেনায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম তরুণ দাস। নবগ্রাম থানার পুলিশ ও কলকাতার আর্মি ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে রবিবার রাতে ধরা পড়েন তিনি। উদ্ধার হয়েছে একাধিক ওয়াকিটকি, জাল পরিচয়পত্র, সন্দেহজনক নথি এবং সরকারি স্টিকার লাগানো গাড়ি (Fake Para SF officer)।

সেনা অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ!

পুলিশ ও আর্মি ইন্টেলিজেন্স সূত্রে খবর, সাগরদিঘির বাসিন্দা তরুণ দাস দীর্ঘদিন ধরে নিজেকে ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ। কখনও প্যারা স্পেশাল ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল, কখনও মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসার, এমন পরিচয় ব্যবহার করেই তিনি মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন বলে তদন্তকারীদের দাবি (Fake Para SF officer)।

অভিযোগ, সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা আদায় করতেন তিনি। সেনার পোশাক, জাল পরিচয়পত্র এবং সরকারি আধিকারিকের মতো সাজসজ্জা ব্যবহার করে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলত বলে সন্দেহ তদন্তকারীদের।

সরকারি স্টিকার লাগানো গাড়ি, তিনটি ওয়াকিটকি উদ্ধার

রবিবার রাতে নবগ্রাম থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তরুণকে (Fake Para SF officer) গ্রেফতার করা হয়। তল্লাশিতে উদ্ধার হয়েছে ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ স্টিকার লাগানো একটি সাদা চারচাকা গাড়ি, তিনটি ওয়াকিটকি, একাধিক মোবাইল ফোন, জাল পরিচয়পত্র, সন্দেহজনক নথি, নগদ টাকা-সহ বেশ কিছু সামগ্রী।

এই সরঞ্জামগুলি কী কাজে ব্যবহার করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সরকারি পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগের পাশাপাশি, ওয়াকিটকি ও অন্যান্য সামগ্রীর ব্যবহার নিয়েও তদন্ত চলছে।

বড় কোনও চক্রের যোগ? তদন্তে পুলিশ

সোমবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে চেয়েছে পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত, কতজন প্রতারণার শিকার হয়েছেন এবং মোট কত টাকা আদায় করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে (Fake Para SF officer)।

আপাতত তদন্তকারীদের নজরে একাধিক প্রশ্ন, এই পরিচয় কতদিন ধরে ব্যবহার করছিলেন অভিযুক্ত? সেনায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে? এর পিছনে কোনও বড় প্রতারণা চক্র রয়েছে কি?

সেনার পরিচয়কে (Fake Para SF officer) হাতিয়ার করে প্রতারণার অভিযোগে এই গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। তবে তদন্ত এখনও চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং সম্ভাব্য সহযোগীদের ভূমিকা তদন্তের পরই স্পষ্ট হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন