30.9 C
Kolkata
Tuesday, October 13, 2026
spot_img

বিশ্বজুড়ে যুদ্ধ, বাড়ছে তেলের দাম! তবুও ভারতের অর্থনীতি নিয়ে বড় পূর্বাভাস IMF-এর

Aaj India Desk, নয়াদিল্লি : বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই ভারতের অর্থনীতি নিয়ে আশাব্যঞ্জক পূর্বাভাস দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (International Monetary Fund )। ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) বৃদ্ধির হার ৬.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। শুধু চলতি অর্থবর্ষেই নয়, ২০২৭-২৮ অর্থবর্ষেও ভারতের অর্থনীতি ৭ শতাংশ হারে বাড়তে পারে বলে অনুমান করা হয়েছে।

কেন বাড়ল ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস?

আইএমএফের ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক (World Economic Outlook) রিপোর্টের সর্বশেষ আপডেটে ভারতের অর্থনীতি নিয়ে এই আশার কথা জানানো হয়েছে। সংস্থার মতে, দেশের অভ্যন্তরীণ বাজারে পণ্য ও পরিষেবার চাহিদা এবং পরিষেবা ক্ষেত্রের ধারাবাহিক কাজ অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম কারণ। পাশাপাশি, ভারতের বিশাল বাজার, বিপুল জনসংখ্যা এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগও অর্থনীতির অগ্রগতিতে সহায়তা করছে।

এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। এবার আইএমএফও বৃদ্ধির পূর্বাভাস বাড়ানোয় অর্থনৈতিক মহলে আশাবাদ তৈরি হয়েছে।

যুদ্ধ ও তেলের দাম নিয়ে উদ্বেগ

বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমেরিকা-ইরান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে পারে অপরিশোধিত তেলের বাজারেও। ভারত বিদেশ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের আমদানি খরচ বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির চাপ তৈরির আশঙ্কা থাকে।

২০২৬ সালে তেলের দাম কত হতে পারে?

আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ব্রেন্ট, দুবাই ফতেহ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট এই তিন ধরনের অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৯৫.৭৪ ডলারে পৌঁছতে পারে। ২০২৫ সালের তুলনায় যা প্রায় ৪১ শতাংশ বেশি। তবে ২০২৭ সালে তেলের গড় দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭.৩৯ ডলারে নামতে পারে বলে অনুমান করা হয়েছে।

সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ ও জ্বালানির বাজারে অনিশ্চয়তা থাকলেও দেশের অভ্যন্তরীণ চাহিদার জোরে আগামী দু’বছর ভারতের অর্থনীতি শক্তিশালী বৃদ্ধির ধারা বজায় রাখতে পারে বলে মনে করছে আইএমএফ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন