কলকাতা: সরকারি কার্যালয়ে নিরাপদ নন মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান! তৃণমূল নেতাদের হাতে নির্যাতনের (Sexual Assault) শিকার তৃণমূল নেত্রী! শনিবার সমাজমাধ্যমে একটি অডিও ক্লিপ (Aaj India অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি) পোস্ট করে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
তাঁর দাবী পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ ব্লকের মহিলা প্রধানকে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন করা হয়। এক্সে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “তৃণমূল নেতাদের হাতে তৃণমূল মহিলা নেত্রী, পদাধিকারিদেরই সুরক্ষা ও নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে! জনৈক মহিলা প্রধান কে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার যে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে শোনা যাচ্ছে, তাও আবার সরকারি কার্যালয়ের ভেতরে!”
X Link: https://x.com/SuvenduWB/status/2022534841204703476
অডিও ক্লিপে (Aaj India অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি) মহিলাকে বলতে শোনা, কোনও রাস্তা সারাইয়ের কাজ করিয়ে দেওেয়ার প্রতিশ্রুতি দেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। এরপর কার্যালয়ের একটি ঘরে ডেকে তাঁকে শারীরিক নির্যাতন করেন পঞ্চায়েত সভাপতি বলে অভিযোগ করেন মহিলা। ঘটনাকে অস্ত্র করে ফের পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি (BJP)।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এক্সে লেখেন, “পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত যৌন হেনস্থার (Sexual Assault) ঘটনা নারীদের জীবন, স্বাধীনতা ও সমতার মৌলিক অধিকারকে লঙ্ঘন করে চলেছে। নারীদের কাজে যোগ দেওয়ার অন্যতম প্রধান অন্তরায় হয়ে উঠেছে এই ধরনের পরিবেশ, রাস্তায় ও কর্মস্থলে, উভয় ক্ষেত্রেই। এই পরিস্থিতির কারণেই নারী উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় মহিলাদের।”
তিনি আরও বলেন, “বিশেষ করে তৃণমূল নেতা কর্মী, তৃণমূল দলের সম্পদ – লুম্পেন গুন্ডা সমাজবিরোধীরা তাক করে বসে থাকে কখন সুযোগ নেবে। পুলিশ এদের ছাড় দিয়ে রেখেছে, তাই এদের এত দুঃসাহস ও বাড়বাড়ন্ত”। এই ঘটনায় রাজনৈতিক রং না দেখে মারিশদা থানার ওসি, কাঁথি এসডিপিও এবং পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে বলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


