27 C
Kolkata
Saturday, February 14, 2026
spot_img

হঠছে নিষেধাজ্ঞা? জিতেই আওয়ামী লিগের কার্যালয়ের তালা খুললেন BNP নেতা

ঢাকা: BNP-জয়ে পদ্মাপাড়ে আওয়ামী লিগের (Awami League) নতুন সূর্যোদয়? শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার BNP সভাপতি আবু দাউদ প্রধান জেতার পরদিনই প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লিগের (Awami League) দলীয় কার্যালয়ের তালা খুলে নজির গড়লেন।

জানা গিয়েছে, শুক্রবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লিগের কার্যালয়ের তালা খুলিয়েছন নবনির্বাচিত সংসদ সদস্য আবু দাউদ প্রধান। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও। শুধু তাই নয়, ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, নবনির্বাচিত BNP সংসদ সদস্য যে কাজ করেছেন তা “মহৎ”।

“চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লিগকে (Awami League) তালামুক্ত করেছেন তিনি” বলেও উল্লেখ করেন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে সকলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়েছেন আওয়ামী লিগের নেতা-কর্মীরা।

জামাত ঠেকাতে এই পদক্ষেপ?

একদিকে যখন শেখ হাসিনার আওয়ামী লিগের (Awami League) উপর থেকে নিষেধাজ্ঞা হঠার অপেক্ষায় প্রহর গুনছেন নেতা-কর্মীরা। অন্যদিকে, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী আসনে বসেছে জামাত। সেই কট্টরপন্থী জামাত ঠেকাতেই কি আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা সরানোর পথে এগোচ্ছে বিজয়ী BNP?

ধর্মনিরপেক্ষ, রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, নির্বাচনের পর বাংলাদেশের গণতন্ত্র রক্ষার খাতিরে আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিৎ। মানবতাবাদী, ধর্মনিরপেক্ষ লেখিকা তসলিমা নাসরিনও শুক্রবার BNP-র জয়ের পর ১৫ দফা দাবীতে আওয়ামী লিগের (Awami League) নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা উল্লেখ করেন।

জ্বালিয়ে দেওয়া হয়েছিল কার্যালয়

২০২৪ আগস্ট আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লিগের কার্যালয়, নেতা-কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওেয়া হয়। ধানমন্ডি ৩১-এ লুটতরাজের পর সেখানেও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হয় বঙ্গবন্ধুর আওয়ামী লিগ। এখন দেখার BNP ক্ষমতায় এসে আওয়ামীর উপর থেকে নিষেধাজ্ঞা হঠায় কি না?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন