33 C
Kolkata
Saturday, September 19, 2026
spot_img

UPI করলেই বাড়তি চার্জ? এবার অনলাইন পেমেন্ট নিতেই নারাজ ব্যবসায়ীরা!

Aaj India Desk, কলকাতা : ১৫ অক্টোবর থেকে ২,০০০-এর বেশি নির্দিষ্ট UPI-তে ব্যবসায়ীদের কাছ থেকে লেনদেনের জন্য আলাদা ফি ব্যবস্থা চালু হতে চলেছে। এই খরচ দেওয়ার কথা ব্যবসায়ীদের। গ্রাহকের কাছ থেকে আলাদা করে UPI ফি নেওয়ার কথা নয়। কিন্তু নিয়ম কার্যকর হওয়ার আগেই একাধিক দোকানে ‘UPI পেমেন্ট হবে না’ জাতীয় পোস্টার দেখা যাচ্ছে। কোথাও আবার অনলাইনে টাকা দিলে অতিরিক্ত টাকা দিতে হবে বলেও গ্রাহকদের জানানো হচ্ছে। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

১৫ অক্টোবর থেকে কী বদলাচ্ছে?

নতুন নিয়ম অনুযায়ী, ২,০০০-এর বেশি নির্দিষ্ট UPI লেনদেনে ০.৪ শতাংশ MDR ধার্য হবে। ৭৫,০০০ বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই চার্জ সর্বোচ্চ ৩০০ টাকায় সীমাবদ্ধ থাকবে। তবে সব ব্যবসায়ীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য নয়। মাসে UPI-র মাধ্যমে ১ লক্ষ পর্যন্ত গ্রহণকারী নির্দিষ্ট ছোট ব্যবসায়ীরা MDR থেকে ছাড় পাবেন। ফলে ছোট দোকানের বহু সাধারণ লেনদেনে নতুন চার্জ প্রযোজ্য নাও হতে পারে।

কেনো UPI লেনদেনে নারাজ ব্যবসায়ীরা ? 

নিয়ম এখনও কার্যকর হয়নি। কিন্তু বেশ কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই নগদে টাকা নেওয়ার কথা জানিয়ে পোস্টার দিয়েছেন। ব্যবসায়ীদের বক্তব্য, MDR-এর খরচ তাঁদের ব্যবসায়িক ব্যয় বাড়াবে। সেই কারণে তাঁরা UPI-র বদলে নগদ লেনদেনে ক্রেতাদের উৎসাহিত করছেন। কয়েকটি পেট্রল পাম্পেও একই ধরনের নোটিস দেখা যাওয়ার খবর সামনে এসেছে। জ্বালানি, রেল, বিমা, টেলিকম-সহ কয়েকটি নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে ২,০০০-এর বেশি UPI লেনদেনে আলাদা ফ্ল্যাট MDR কাঠামো রয়েছে।

অন্যদিকে সরকারের নির্দেশ অনুযায়ী MDR-এর বোঝা গ্রাহকের উপর চাপানোর কথা নয়। অর্থাৎ কোনও দোকানদার MDR-এর নাম করে UPI-তে পেমেন্ট করার সময় ক্রেতার কাছ থেকে আলাদা টাকা দাবি করতে পারেন না। কিন্তু এর জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কি আখেরে বৃদ্ধি পাবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

গত কয়েক বছরে UPI ভারতের দৈনন্দিন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এখন ব্যবসায়ীদের একাংশ যদি UPI নিতে অস্বীকার করেন, তাহলে নতুন নিয়মের জেরে বন্ধ হতে পারে সেই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন