35 C
Kolkata
Wednesday, September 16, 2026
spot_img

চিটফান্ডের কালো টাকা কনস্ট্রাকশনে? কলকাতায় একযোগে ৬ জায়গায় ইডির হানা

Aaj India Desk, কলকাতা: চিটফান্ডের (Chit Fund) মাধ্যমে বিপুল টাকা তোলার অভিযোগ। সেই টাকা আবার কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট (Construction and Real Estate) ব্যবসায় বিনিয়োগ করে বেআইনিভাবে সাদা করার অভিযোগও উঠেছে। এই মামলাতেই বুধবার সকাল থেকে কলকাতা ও শহর সংলগ্ন এলাকায় একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জানা গিয়েছে, শহরের অন্তত ছ’টি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক এলাকায় চলছে তল্লাশি।

সূত্রের খবর, বুধবার সকালে নারকেলডাঙায় ব্যবসায়ী আব্দুর জব্বর মোল্লার বাড়িতে পৌঁছয় ইডির একটি দল। অভিযোগ, তাঁর মাধ্যমে চিটফান্ডের নামে বাজার থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করা হয়েছিল। পরে সেই টাকা বিভিন্ন ব্যবসা এবং রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন সংক্রান্ত কাজে ঢোকানো হয় বলে তদন্তকারীদের সন্দেহ।

শুধু নারকেলডাঙাতেই নয়, নেতাজিনগরেও অভিযান চালাচ্ছে ইডি। সেখানে আব্দুর জব্বর মোল্লার ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চলছে বলে খবর। পাশাপাশি রবীন্দ্র সরোবর এলাকার কয়েকটি ঠিকানাতেও পৌঁছেছেন তদন্তকারীরা।

এই চিটফান্ড মামলায় আর কারা জড়িত, টাকা কোথা থেকে এসেছিল এবং কীভাবে সেই অর্থ বিভিন্ন ব্যবসায় ঘোরানো হয়েছিল—এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তদন্ত যত এগোবে, এই আর্থিক লেনদেনের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, সেটাও স্পষ্ট হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন