33 C
Kolkata
Monday, September 14, 2026
spot_img

লেনিন সরণি থেকে কার্ল মার্কস, তালিকায় মেয়ো রোডও! আর কোন রাস্তার নাম বদলের ভাবনা? 

Aaj India Desk, কলকাতা: কলকাতার রাস্তার নামবদল (Road Name Change) নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম ইতিমধ্যেই বদলে হয়েছে গোপাল মুখার্জি রোড। এবার কি সেই তালিকায় যোগ হতে চলেছে লেনিন সরণির নামও? বিজেপি নেতা তথাগত রায়ের বক্তব্যে সামনে এসেছে এমনই সম্ভাবনা।

তথাগত রায় (Tathagata Roy) জানিয়েছেন, লেনিন সরণির নাম বদলে প্রয়াত বিজেপি নেতা দেবপ্রসাদ ঘোষের নামে করার প্রস্তাব দেওয়া হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ।

শুধু লেনিন সরণি নয়, কলকাতার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম নিয়েও ভাবনাচিন্তা চলছে। তথাগত রায়ের দেওয়া তথ্য অনুযায়ী, কার্ল মার্কস সরণির নাম বদলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে করার প্রস্তাব উঠতে পারে। অন্যদিকে, হো-চি-মিন সরণির নাম বদলে মার্টিন লুথার কিংয়ের নাম রাখার কথাও ভাবা হচ্ছে।

রাস্তার নামবদল নিয়ে এই আলোচনা অবশ্য নতুন নয়। সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, ‘কলকাতায় মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশদের নামে রাস্তার নাম রাখা হবে না’। তবে ভগিনী নিবেদিতা বা এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশভক্তদের নাম থাকলে তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া হবে বলেও জানান তিনি।

এরপরই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তা, সেতু ও অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন বা নতুন নামকরণের জন্য একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ। কমিটিতে রয়েছেন তথাগত রায়ও। তথাগত রায় জানিয়েছেন, রাস্তার নামবদল নিয়ে কার্তিক মহারাজের সঙ্গে প্রাথমিকভাবে তাঁর কথা হয়েছে। এবার কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হবে। কমিটি সেই প্রস্তাব অনুমোদন করলে তবেই নাম পরিবর্তনের প্রক্রিয়া এগোবে।

এর পাশাপাশি কলকাতার একটি গুরুত্বপূর্ণ জনপথের নাম পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে। স্ট্র্যান্ড রোড অথবা মেয়ো রোডের মধ্যে কোনও একটি রাস্তার নাম বদলে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। অর্থাৎ, শুধু একটি রাস্তা নয়—কলকাতার একাধিক পরিচিত রাস্তার নাম আগামী দিনে বদলাতে পারে কি না, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন