25 C
Kolkata
Thursday, February 12, 2026
spot_img

“রক্তগঙ্গা বইলেও সমূলে উৎপাটিত হবে তৃণমূল”! বিপ্লবের মন্তব্যে তুমুল তরজা

কলকাতা: ভোটের ঢাকে কাঠি পড়তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। এই আবহে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) মন্তব্যে বিজেপি-তৃণমূল তরজার পারদ চড়ল। সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “রক্তগঙ্গা বয়ে যাক, অথবা মহাসাগর হয়ে যাক…ওনার পার্টি থাকবে না। পশ্চিমবঙ্গের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ রাস্তায় নেমে শুধু ওনাকে না, ওনার পার্টিকে চিরতরে বিদায় জানাবে”।

বিপ্লব দেবের (Biplab Deb) এই মন্তব্যের পর পাল্টা তোপ দেগে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। “এটা সরাসরি সহিংসতার আহ্বান”, বলে পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সমাজমাধ্যমের একটি পোস্টে লেখা হয়, “বাংলায় নিজেদের বেপরোয়া ও অমানবিক SIR-এ ১৫০ প্রাণের বলির পরেও সন্তুষ্ট নয়! বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর গণপিটুনির ঘটনাতেও তাদের তৃপ্তি নেই। এখন তারা যেন আরও রক্তের পিপাসায় উন্মত্ত”।

“হিংসার রাজনীতিকে উসকে দেওয়ার এই প্রবণতা গভীরভাবে উদ্বেগজনক”, বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। ২০২১-এ শীতলকুচির ঘটনা উল্লেখ করে তৃণমূলের তোপ, “২০২৬-এও সেই ভয়ের স্মৃতিকে উসকে দিয়ে চাইছে বিজেপি (BJP)। বাংলার মাটিকে রক্তাক্ত করার ষড়যন্ত্র!” আর সেই কারণেই “বিগ-ফ্লপ দেব’-কে সামনে আনা হয়েছে বলে কটাক্ষ ছুঁড়েছে তৃণমূল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন