32 C
Kolkata
Saturday, September 5, 2026
spot_img

“বেশি জ্ঞান দেবেন না, নিজের বুথ দেখুন” : হঠাৎ কেনো দলের ‘বিপ্লবীদের’ নিশানা রানার ?

Aaj India Desk, মুর্শিদাবাদ : রাজ্য সিপিএমের একাংশের সমাজমাধ্যমে সক্রিয় নেতাকর্মীদের নিশানা করে সরব হলেন ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা (Md Mostafizur Rahaman Rana) । শুক্রবার গভীর রাতে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “বেশি জ্ঞান না দিয়ে নিজের নিজের বুথগুলো দেখুন বিপ্লবী কমরেডরা।” এরপরই তাঁর প্রশ্ন, “নিজের বুথে আপনি যে সিপিএম, সেটা মানুষ জানে তো?” রানার এই পোস্ট ঘিরে দলের অন্দরে শুরু হয়েছে আলোচনা। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি দলের প্রথম সারির নেতারা।

‘দলের বিরুদ্ধে নয়’, দাবি রানার

পোস্টটি কেন করেছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে চাননি ডোমকলের বিধায়ক (Md Mostafizur Rahaman Rana)। তবে তিনি স্পষ্ট করেছেন, তাঁর নিশানা দল নয়। তাঁর কথায়, “এই পোস্ট দলের বিরুদ্ধে নয়। দলের ফেসবুক বিপ্লবীদের বিরুদ্ধে।” রানার মন্তব্যের পর থেকেই সিপিএমের অন্দরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বর্তমানে পলিটব্যুরোর বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রিয়ালিটি শো ঘিরেই কি ক্ষোভ?

সিপিএমের অন্দরে রানার (Md Mostafizur Rahaman Rana) পোস্টের সম্ভাব্য কারণ হিসেবে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি একটি রিয়ালিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রানা। ওই অনুষ্ঠানে তৃণমূলের কুণাল ঘোষ ও মদন মিত্র, আইএসএফের নওশাদ সিদ্দিকি এবং বিজেপির বিধায়ক সজল ঘোষ ও কৌস্তভ বাগচীও ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ঘাটালের সাংসদ দেব। ওই অনুষ্ঠানে সিপিএম বিধায়কের উপস্থিতি নিয়ে দলের সমাজমাধ্যমে সক্রিয় একাংশ প্রশ্ন তুলেছিল বলে দলীয় সূত্রের দাবি। রানা দলীয় অনুমতি নিয়ে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন কি না, তা নিয়েও আলোচনা হয়। সিপিএমের একাংশের ধারণা, সেই সমালোচনার জবাব হিসেবেই ফেসবুকে ওই মন্তব্য করেছেন বিধায়ক।

তবে কারণ যাই হোক, বিধায়কের প্রকাশ্য মন্তব্য নিয়ে দলের মধ্যে স্পষ্টই অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে তিনি দলের রাজ্য কমিটির সদস্য হওয়ায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলের একাংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন