29 C
Kolkata
Thursday, September 3, 2026
spot_img

ছাড়া হচ্ছে হাজার হাজার কিউসেক জল! বন্যার আশঙ্কায় কমলা সতর্কতা জারি DVC-র

Aaj India Desk, কলকাতা: মাইথন ও পাঞ্চেত জলাধারে (Maithon and Panchet Dams) দ্রুত বাড়ছে জলস্তর। পরিস্থিতি সামাল দিতে এবার বড় সিদ্ধান্ত নিল দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (DVRRC)। আবহাওয়া দফতরের পূর্বাভাসের পাশাপাশি ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়ার বিষয়টিও নজরে রাখা হচ্ছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বার্তা অনুযায়ী, মাইথন থেকে প্রতি সেকেন্ডে ৫৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। অর্থাৎ দুই জলাধার মিলিয়ে প্রতি সেকেন্ডে মোট ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল বের করা হচ্ছে।

এই জল ছাড়ার মধ্যেই প্রতিদিন ১৫০০ একর ফুট জল পুরসভা ও শিল্পাঞ্চলের প্রয়োজনীয় ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে। ডিভিসির তরফে জানানো হয়েছে, মাইথন ও পাঞ্চেতের ক্যাচমেন্ট এলাকায় প্রচুর বৃষ্টির পাশাপাশি তেনুঘাট বাঁধ থেকেও অতিরিক্ত জল আসছে। সেই চাপ কমাতেই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে একসঙ্গে এতটা জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন অববাহিকার বিভিন্ন এলাকায় জল বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি খারাপ হলে বন্যার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে জল ছাড়ার পরিমাণও ফের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ডিভিসি।

আগাম সতর্কতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দফতর, বিভিন্ন জেলা প্রশাসন এবং আসানসোলের এডিএমকে বিষয়টি জানানো হয়েছে। নদী তীরবর্তী ও নিচু এলাকার পরিস্থিতির দিকে নজর রাখতে প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন