28 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

কেন্দ্রের আশ্বাসেই বড় সিদ্ধান্ত? ৫ সেপ্টেম্বরের দিল্লি অভিযান বাতিল ‘ককরোচ’দের

Aaj India Desk, নয়াদিল্লি: কেন্দ্রের দেওয়া নতুন আশ্বাসের পর ৫ সেপ্টেম্বরের দিল্লি অভিযান বাতিল করল ককরোচ জনতা পার্টি (CJP)। ওই দিন ইন্ডিয়া গেট (India Gate) থেকে দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল সংগঠনটির। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ কার্যকর করার বিষয়ে কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরই কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস (Sourav Das) জানান, কেন্দ্রের ইতিবাচক বার্তা, বিচারব্যবস্থার উপর আস্থা এবং আদালতের নির্দেশকে সম্মান জানিয়েই ৫ সেপ্টেম্বরের মিছিল বাতিল করা হচ্ছে। আদালতের নির্দেশ সঠিকভাবে বাস্তবায়িত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ককরোচদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। তাঁর মতে, দু’পক্ষের মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকলে জটিল সমস্যারও সমাধান করা সম্ভব। খোলা মনে আলোচনা হলে কোনও সমস্যাই চিরস্থায়ী থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

এ দিন আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার নিয়ে কেন্দ্রের তরফেও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান, ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের জন্য কেন্দ্রের পাশাপাশি বিহার, অসম, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সরকারও আদালতের কাছে আবেদন করেছে।

কেন্দ্র আরও জানিয়েছে, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে আন্দোলন সংক্রান্ত ঘটনায় ভবিষ্যতে নতুন করে কোনও FIR দায়ের করা হবে না। পাশাপাশি NEET প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের নীতি তৈরির বিষয়েও আদালতকে আশ্বাস দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সেই নীতি তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

প্রসঙ্গত, এর আগে ২৫ জুলাই কেন্দ্রের আশ্বাসের ভিত্তিতে দীর্ঘদিনের আন্দোলন প্রত্যাহার করেছিল ককরোচ জনতা পার্টি। তবে পরে সংগঠনটির অভিযোগ ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং মৃত NEET পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি কার্যকর হয়নি। সেই কারণেই ফের ৫ সেপ্টেম্বর দিল্লিতে মিছিলের ঘোষণা করা হয়েছিল। এ বার সুপ্রিম কোর্টে কেন্দ্রের নতুন আশ্বাসের পর সেই কর্মসূচিও বাতিল করা হল। ফলে NEET আন্দোলনকে ঘিরে কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনে আপাতত নতুন মোড় দেখা গেল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন