29 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

মাসের শুরুতেই গ্যাসের দামে আগুন! LPG সিলিন্ডারের নতুন দাম দেখে চমকে যাবেন

Aaj lndia Desk, কলকাতা: নতুন মাসের প্রথম দিনেই LPG-এর দাম নিয়ে এল গুরুত্বপূর্ণ আপডেট। ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি। ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, ক্যাটারিং-সহ বিভিন্ন ব্যবসায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার কিনতে এবার কিছুটা বেশি টাকা গুনতে হবে। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯.৫০ টাকা বেড়েছে। নতুন দর হয়েছে ২,৭৪৭.৫০ টাকা। এর আগে এই সিলিন্ডার কিনতে খরচ হত ২,৭৩৮ টাকা।

মুম্বইতেও দাম বেড়েছে। সেখানে ১৯ কেজির LPG সিলিন্ডারের নতুন দাম ২,৭০১ টাকা। আগের দাম ছিল ২,৬৯১ টাকা। অর্থাৎ মুম্বইয়ে সিলিন্ডার-পিছু ১০ টাকা অতিরিক্ত দিতে হবে। অন্যদিকে চেন্নাইয়ে দাম বেড়ে হয়েছে ২,৯১৬.৫০ টাকা। আগে দাম ছিল ২,৯০৬ টাকা। অর্থাৎ সেখানে বৃদ্ধি হয়েছে ১০.৫০ টাকা।

আগস্টে বড়সড় কমেছিল দাম

তবে এর ঠিক এক মাস আগে, ১ আগস্ট বাণিজ্যিক LPG-এর দামে বড়সড় কাটছাঁট করা হয়েছিল। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৯২ টাকা কমে ২,৯৩০ টাকা থেকে নেমে ২,৭৩৮ টাকা হয়েছিল। তার আগেও ১ জুলাই ২০২৬-এ এই সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমানো হয়েছিল।

চলতি বছরে বাণিজ্যিক LPG-এর দামে একাধিকবার পরিবর্তন হয়েছে। ১ জানুয়ারি দিল্লিতে দাম ছিল ১,৬৯১.৫০ টাকা, যা ডিসেম্বরের ১,৫৮০.৫০ টাকার তুলনায় বেশি। ফেব্রুয়ারিতে তা বেড়ে ১,৭৪০.৫০ টাকা হয়। মার্চে দুই দফায় দাম বাড়ে ১ মার্চ ১,৭৬৮.৫০ টাকা এবং ৭ মার্চ ১,৮৮৩ টাকা। এরপর ১ এপ্রিল দাম দাঁড়ায় ২,০৭৮.৫০ টাকা। মে মাসে ৯৯৩ টাকা বেড়ে তা ৩,০৭১.৫০ টাকা হয় এবং জুনে আরও ৪২ টাকা বৃদ্ধি পায়। পরে জুলাই ও আগস্টে দাম কমলেও সেপ্টেম্বরে ফের বৃদ্ধি হল।

ঘরোয়া LPG-এর দামে কোনও পরিবর্তন নেই

সাধারণ পরিবারের জন্য ব্যবহৃত ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দামে ১ সেপ্টেম্বর কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এই মুহূর্তে ঘরোয়া রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য নতুন কোনও মূল্যবৃদ্ধি ঘোষণা হয়নি। সেপ্টেম্বরের এই পরিবর্তন মূলত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারকে কেন্দ্র করেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন