32 C
Kolkata
Saturday, August 29, 2026
spot_img

৩ সেপ্টেম্বর রাস্তায় নামবে না Ola-Uber! ১২ ঘণ্টার ধর্মঘটে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা ?

Aaj India Desk, কলকাতা : যাত্রীদের জন্য বড়সড় ভোগান্তির আশঙ্কা। আগামী ৩ সেপ্টেম্বর কলকাতা-সহ রাজ্যজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব ও বাইক-ট্যাক্সি চালকদের সংগঠনগুলি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় হলুদ ট্যাক্সি, Ola-Uber-এর মতো অ্যাপ-ক্যাব এবং বাইক-ট্যাক্সি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনগুলির তরফে জানানো হয়েছে। সরকারি ‘যাত্রী সাথী’ পরিষেবাতেও গাড়ি না চালানোর আহ্বান জানানো হয়েছে। (Kolkata Taxi Strike)

কেন হবে এই ধর্মঘট?

চালকদের উপর পুলিশের হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধের দাবিই এই ধর্মঘটের অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছে সংগঠনগুলি। পাশাপাশি ট্রাফিক সিগন্যালের প্রযুক্তিগত সমস্যার জেরে চালকদের জরিমানা করা নিয়েও আপত্তি রয়েছে তাদের। সংগঠনগুলির দাবি, অনেক সময় ট্রাফিক সিগন্যাল সবুজ থেকে আচমকা লাল হয়ে যাওয়ার মতো প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রী ওঠানো বা নামানোর সময় চালকদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এই ধরনের ঘটনায় চালকদের উপর থেকে জরিমানার বোঝা সরানোর দাবিও জানানো হয়েছে। (Kolkata Taxi Strike)

যৌথভাবে ধর্মঘটের ডাক

এই কর্মসূচির ডাক দিয়েছে এআইটিইউসি (AITUC), এআইইউটিইউসি (AIUTUC) এবং এআইসিসিটিইউ (AICCTU)-সহ সংশ্লিষ্ট পরিবহণ সংগঠনগুলি। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও কার্যকর সমাধান হয়নি। (Kolkata Taxi Strike)

পরিবহণমন্ত্রীর সঙ্গে আলোচনার পরও সমাধান নেই?

এআইটিইউসি-র পরিবহণ সংগঠনের আহ্বায়ক নাওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, চালকদের সমস্যাগুলি একাধিকবার রাজ্যের পরিবহণমন্ত্রীর নজরে আনা হয়েছে। কিন্তু এখনও কোনও ইতিবাচক সমাধান মেলেনি।.তাঁর বক্তব্য, তাই ৩ সেপ্টেম্বরের কর্মসূচিতে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ এবং বাইক-ট্যাক্সি চালকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

৩ সেপ্টেম্বর কর্মদিবস হওয়ায় ধর্মঘট কার্যকর হলে অফিসযাত্রী, পড়ুয়া এবং অন্যান্য নিত্যযাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকায় বিকল্প গণপরিবহণের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তবে ধর্মঘটের দিনে কত সংখ্যক গাড়ি পরিষেবা থেকে বিরত থাকবে এবং সমস্ত অ্যাপ-ক্যাব ও ‘যাত্রী সাথী’ পরিষেবা একইভাবে প্রভাবিত হবে কি না, তা সংগঠনগুলির কর্মসূচি বাস্তবায়নের উপর নির্ভর করবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন