30 C
Kolkata
Friday, August 28, 2026
spot_img

মোবাইলে এল ‘জরুরি বার্তা’, নেপালে ফের বন্যার ভয়! তিব্বতের লেক নিয়ে প্রশাসনের সতর্কতা

Aaj lndia Desk,কাঠমান্ডু: এক বিপর্যয়ের রেশ কাটার আগেই নেপালের সামনে ফের নতুন আশঙ্কা। নেপাল-তিব্বত সীমান্তে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও হড়পা বানের পর এবার তিব্বতের পাহাড়ি এলাকায় তৈরি হওয়া একটি ‘ব্যারিয়ার লেক’ ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। জলাধারটির বাঁধ ভেঙে গেলে আচমকা নীচের দিকে বিপুল জল নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নেপালের নদী তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের মোবাইলেও পৌঁছেছে জরুরি বার্তা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিব্বতের গিরং কাউন্টির জিরং সীমান্তের উজানে পাহাড়ধসের কারণে ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর স্বাভাবিক গতিপথ আটকে যায়। সেখানেই জমতে থাকে জল। ক্রমে তৈরি হয় বিশাল কৃত্রিম জলাধার। বর্তমানে সেই জলাধারের জল উপচে পড়ার পরিস্থিতি তৈরি হওয়ায় নেপালের নিম্নাঞ্চল নিয়ে আশঙ্কা বাড়ছে।

সবচেয়ে বেশি নজর রয়েছে রাসুয়া জেলার দিকে। ভোতে কোশি নদীতে নতুন করে জলপ্রবাহ এবং স্রোত বৃদ্ধির খবর সামনে আসতেই নেপালের জাতীয় বিপদ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্ক করেছে এলাকাগুলিকে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর আশপাশে থাকা বাসিন্দাদের পাশাপাশি উদ্ধারকাজে যুক্ত কর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ নদীতীরবর্তী এলাকা থেকে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ভয়াবহ বন্যা ও ধসে নেপাল-তিব্বত অঞ্চলে প্রাণহানির সংখ্যা ৪৬৯-এ পৌঁছেছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, আহত হয়েছেন ১,৫৪৫ জন। এখনও নিখোঁজ বহু মানুষ। তাঁদের মধ্যে ২৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্যোগ মোকাবিলায় নেপাল পুলিশের ৮,৩৮৬ জন সদস্যকে বিভিন্ন এলাকায় কাজে নামানো হয়েছে। এখনও ২৮ জন পুলিশকর্মীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নাওয়ালপরাসি ইস্টে ১১০টি, চিতওয়ানে ১০৮টি, গোরখায় ৪৪টি, নুওয়াকোটে ৩৭টি, ধাদিংয়ে ৩৩টি, তানাহুনে ২৮টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭টি এবং রাসুয়ায় ১২টি দেহ উদ্ধার হয়েছে।

আগের বিপর্যয়ের ক্ষত এখনও স্পষ্ট। তার মধ্যেই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় নতুন করে কোনও বড় বিপর্যয় না ঘটে, সে জন্য পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন নজর রাখছে নেপাল প্রশাসন ও নিরাপত্তাবাহিনী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন