29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

শেষ মুহূর্তে তৎপরতা! SIR-এ অতিরিক্ত কর্মী নিয়োগে রাজ্য, কটাক্ষ বিরোধীদের

কলকাতা: পশ্চিমবঙ্গের SIR কাজের জন্য পর্যাপ্ত গ্রুপ-বি অফিসার দেয়নি রাজ্য বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের (Election Commission) আইনজীবী। গত ৪ জানুয়ারির সেই শুনানিতে রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ‘ঐতিহাসিক শুনানির’ পর আগামীকাল অর্থাৎ ৯ জানুয়ারি ফের সুপ্রিম কোর্টে SIR-মামলার শুনানি। তার ঠিক আগের দিন SIR-এর কাজের জন্য অতিরিক্ত গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে বলে জানালো রাজ্য।

সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কাজের জন্য ৮ হাজার ৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক নিয়োগ করতে চলেছে রাজ্য। এই কথা সামনে আসতেই শুরু হয়েছে বিরোধীদের কটাক্ষের ঝড়। বিজেপি, কংগ্রেস সহ সিপিএমও রাজ্যের বিলম্বিত সিদ্ধান্তের জন্য কটাক্ষ করেছে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “শেষ মুহূর্তে টনক নড়েছে!” পাশাপাশি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “এতদিন ধরে সাধারণ মানুষের হয়রানির পর অন্তিম কালে কর্মী দিতে রাজি হল রাজ্য সরকার”!

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। কাজ বর্তমানে শেষ পর্যায়ে পৌঁছেছে। ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা থাকলেও একাধিক জায়গায় এখনও কাজ বাকি রয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই কমিশনের কাছে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত রয়েছে ১৪ ফেব্রুয়ারি। তবে শুনানি প্রক্রিয়ার অগ্রগতি ও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেই তারিখ আরও পিছোবে কি না, তা এখনই নিশ্চিত নয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন