27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

বাংলা জুড়ে ড্রপ বক্স: ‘সংকল্প’ গড়তে পথে নামল বিজেপি

স্নেহা পাল, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে নিজেদের নির্বাচনী ইস্তেহার বা সঙ্কল্প পত্র (Manifesto) তৈরির জন্য জনমত সংগ্রহে মাঠে নামল বিজেপি।

ড্রপ বক্সে জনমত সংগ্রহ

শনিবার থেকে রাজ্যজুড়ে ১,০০০টি ড্রপ বক্স (Drop Box) বসানোর পাশাপাশি টোল-ফ্রি নম্বর, ই-মেল ও ডিজিটাল মাধ্যমে মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে গেরুয়া শিবির। এই কর্মসূচি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিজেপি সূত্রে জানানো হয়, ফেব্রুয়ারির শেষের দিকেই চূড়ান্ত সঙ্কল্প পত্র প্রকাশ করা হবে।

মানুষের মতামতেই হবে ইস্তেহার

বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানান, মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই এবার ইস্তেহার (Manifesto) তৈরি করতে চায় দল। তাঁর দাবি, “বঙ্গের রাজনীতিতে এতদিন ইস্তেহার তৈরি হয়েছে বন্ধ ঘরে। বিজেপি সেই ধারা ভাঙতে চায়। মানুষের মতামতের ভিত্তিতেই আমরা মানুষের সরকার গড়তে চাই।”

তাঁর দাবি, ২০২১ সালের নির্বাচনে প্রায় ২.৩৮ কোটি মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

মোবাইল ভ্যানে অভিযান

দলের তরফে জানানো হয়েছে, ৪৩টি সাংগঠনিক জেলায় এই ড্রপ বক্স বসানো হবে। পাশাপাশি ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কলকাতায় বিশেষভাবে মোবাইল ভ্যানের মাধ্যমে মতামত সংগ্রহ করা হবে। সাধারণ মানুষ চাইলে নাম, ঠিকানা ও ফোন নম্বর-সহ তাঁদের প্রস্তাব জমা দিতে পারবেন।

এই প্রেক্ষাপটে জনমত সংগ্রহের জন্য একটি টোল-ফ্রি নম্বর (৯৭২৭ ২৯৪ ২৯৪) চালু করা হয়েছে। এছাড়াও ই-মেল, হোয়াটসঅ্যাপ, কিউআর কোডের মাধ্যমেও মতামত পাঠানো যাবে। শিল্পপতি, স্টার্টআপ, কৃষক, অসংগঠিত শ্রমিক, পেশাজীবী ও বেকার যুবকদের কাছ থেকেও আলাদা করে চিঠি পাঠিয়ে প্রস্তাব চাওয়া হচ্ছে।

*কেন্দ্র-রাজ্য সংঘাত*

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে কর্মসংস্থান, শিল্প বিনিয়োগ, পরিকাঠামো ও সামাজিক সুরক্ষা নিয়ে মানুষের বাস্তব চাহিদা বুঝতেই এই উদ্যোগ। শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, কেন্দ্র-রাজ্য সংঘাতের কারণে বিগত ১৫ বছরে আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা ও ই-শ্রম প্রকল্পের মত একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে রাজ্যবাসী।

অন্যদিকে, বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপির ড্রপ বক্সে দলীয় অন্তর্দ্বন্দ্বের অভিযোগই বেশি জমা পড়বে। পাশাপাশি তিনি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বঞ্চনার প্রসঙ্গও তুলেছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন