29 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

“বামপন্থীদের মদতেই আরশোলা-ছারপোকা তৈরি হয়”— বাঁকুড়ার ঘটনায় ফের ফুঁসে উঠলেন দিলীপ!

Aaj India Desk, কলকাতা : কমিউনিস্টদের বিরুদ্ধে ফের সরব হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাঁকুড়ার ইন্দাসে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিনিধিদের সঙ্গে সিপিএমের তরুণ নেতাদের উপস্থিতির পরেই মঙ্গলবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফুঁসে উঠে অভিযোগ করেন, বামপন্থীদের হাত ধরেই দেশে ‘দেশদ্রোহী’ তৈরি হয় এবং আন্দোলনের নামে সমাজে অশান্তি ছড়ানো হয়।

কী বললেন দিলীপ?

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “বামপন্থীদের হাত ধরে দেশদ্রোহী তৈরি হয়। যারা আন্দোলনের নামে সমাজে অশান্তি বাঁধায়।” তাঁর আরও অভিযোগ, বামপন্থীদের মদতেই ‘আরশোলা, ছারপোকা’ তৈরি হচ্ছে এবং সমাজে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে।

দিলীপের আরও দাবি, দিল্লিতে আন্দোলনের নামে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, বাংলায় তেমন কোনও পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। তাঁর কথায়, “আমাদের রাজ্য সরকার সতর্ক। কেউ এখানে এমন অশান্তি তৈরি করতে চাইলে সফল হবে না। তা বন্ধ করে দেওয়া হবে।”

আসলে কী ঘটেছিল ইন্দাসে ? 

এই মন্তব্যের প্রেক্ষাপটে উঠে আসছে বাঁকুড়ার ইন্দাসের সাম্প্রতিক ঘটনা। সোমবার ইন্দাসের করিশুণ্ডা গ্রামে শেখ মফিকের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলেন ‘ককরোচ জনতা পার্টি’-র কয়েকজন প্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন দিল্লি থেকে আসা সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা।সেই কর্মসূচিতে আশুতোষের পাশে দেখা যায় সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ ও ময়ূখ বিশ্বাসকে। পরিবারের সঙ্গে কথা বলা থেকে সাংবাদিক বৈঠক সহ একাধিক সময়ে তাঁদের একসঙ্গে দেখা যায়। ওই ঘটনার পরেই রাজনৈতিক মহলে সিপিএম ও CJPর মধ্যে এই যোগাযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তবে কমিউনিস্টদের বিরুদ্ধে ‘দেশদ্রোহিতা’র অভিযোগ নতুন নয়। অতীতেও এই ইস্যুতে বাম ও দক্ষিণপন্থী রাজনৈতিক শিবিরের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। ইন্দাসের ঘটনাকে সামনে রেখে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নতুন মন্তব্য সেই পুরনো রাজনৈতিক বিতর্ককেই ফের সামনে নিয়ে এল বলে ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন