27 C
Kolkata
Monday, August 17, 2026
spot_img

কলকাতায় ISI নেটওয়ার্কের ছায়া? রানার পর এবার গ্রেপ্তার ইমরান!

Aaj India Desk, কলকাতা : কলকাতায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর নেটওয়ার্ক তৈরির অভিযোগের তদন্তে এবার আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। হাবড়া থেকে কথিত আইএসআই এজেন্ট রানা রউফ গ্রেপ্তার হওয়ার পর তাঁর সূত্র ধরেই তপসিয়া থেকে তাঁর সহকারী হিসেবে ইমরান নামে এক ব্যক্তির সন্ধান পায় পুলিশ। STF-এর দাবি, ভুয়ো নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানাতে রানাকে সহযোগিতা করছিলেন এই ইমরান।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, রানা রউফ পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভারতীয় সেনা ও রেলের সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংগ্রহ করে পাকিস্তানি গুপ্তচর সংস্থার কাছে পাঠানোর অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে কয়েক বছর নেপালে আত্মগোপনে থাকার পর ভুয়ো নথির সাহায্যে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলেও দাবি STF-এর। তদন্তকারীদের আরও দাবি, রানার কাছে পাকিস্তানি পাসপোর্টও পাওয়া গিয়েছে। ওই পাসপোর্ট ঢাকায় পরিচিতদের মাধ্যমে পাঠিয়ে সেখান থেকে করাচি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে তার আগেই গ্রেপ্তার করা হয় তাঁকে।

সেই রানাকে জিজ্ঞাসাবাদ করার পরেই ইমরানের নাম সামনে আসে। STF-এর দাবি, তপসিয়ায় বসে দীর্ঘদিন ধরে ভুয়ো নথি তৈরির কারবারে যুক্ত ছিলেন ইমরান। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কলকাতাকে কেন্দ্র করে সম্ভাব্য স্লিপার সেল তৈরির কোনও পরিকল্পনা ছিল কি না, এবার তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এই চক্রে আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে দাবি STF-এর। তাঁদের ভূমিকা যাচাই করতে ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। রানা রউফ ও ইমরানের গ্রেপ্তারির পর কলকাতা ও গোটা রাজ্যে সম্ভাব্য আইএসআই-যোগের নেটওয়ার্ক ঠিক কতটা বিস্তৃত তা নিয়ে বিশেষ চিন্তিত তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন