28 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

নিয়োগ দুর্নীতি নিয়ে পোস্টারে ছয়লাপ! এবার বিশ্বভারতীতে পা রাখছে CJP?

Aaj India Desk, কলকাতা : সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে নিট আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে বারবার উঠে এসেছে ককরোচ জনতা পার্টির নাম। সেই নাম কিরে শাসক দলের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এবার সেই নাম দিল্লি পেরিয়ে পা ফেললো পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও। বৃহস্পতিবার সকালেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে পোস্টার দেখা যায়। নিয়োগ দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এই পোস্টারগুলিতে ককরোজ জনতা পার্টির নাম উল্লেখ করা হয়। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং কর্তৃপক্ষের মধ্যে। (Visva Bharati Recruitment)

কী কী অভিযোগ করা হয়েছে ?

পোস্টারগুলিতে অভিযোগ করা হয়েছে, বাংলা, ইংরেজি ও হিন্দি বিভাগের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম চলছে। বিনয় ভবন এবং সঙ্গীত ভবনেও ‘অবৈধ নিয়োগ’-এর চেষ্টা হচ্ছে বলে জানানো হয়েছে। পোস্টারগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ ও অস্বচ্ছতার পাশাপাশি আর্থিক লেনদেনের কথাও বলা হয়েছে। এরপরেই পোস্টারে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ব্যবস্থার সামগ্রিক প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। ‘শিক্ষা বাঁচাও, দুর্নীতি হটাও, বিশ্বভারতী বাঁচাও’ এই স্লোগান সামনে রেখে দ্রুত আরও নিয়োগ ও অনিয়ম প্রকাশ্যে আনার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পোস্টারে। (Visva Bharati Recruitment)

কী বলছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ? 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগা ঘোষ জানিয়েছেন, যে বা যারা ওই পোস্টার লাগিয়েছে তাদের পরিচয় তিনি জানেন না। তাই এমন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের অভিযোগ নিয়ে কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায় না। তাঁর বক্তব্য, এই ধরনের পোস্টারকে কেন্দ্র করে বিশ্বভারতী কর্তৃপক্ষও কোনওভাবে বিচলিত নয়। ফলে পোস্টারে ওঠা একের পর এক গুরুতর অভিযোগ করা হলেও আপাতত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পথে হাঁটছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। (Visva Bharati Recruitment)

তবে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ পোস্টারে ওঠা অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখার দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদি এমন গুরুতর প্রশ্ন ওঠে, তাহলে তার স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তাঁদের দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে এলে যেমন ভিত্তিহীন অভিযোগের অবসান হবে, তেমনই বাস্তবে কোনও অনিয়ম হয়ে থাকলে সেই অনিয়মের প্রতিকার করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন