32 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

মুসলিমদের জন্য ‘নিরাপদ’ বাংলা! মৌলানার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল!

কলকাতা: আজানের ওপর নিষেধাজ্ঞা, বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে ফেলা হয়েছে একের পর এক মাদ্রাসা (Madrasa), রাত ১০ টার পর লাউডস্পিকার বন্ধ! যোগীরাজ্য উত্তরপ্রদেশ মুসলিমদের (Muslim) বাসযোগ্য নেই বলে উল্লেখ করেছেন ইটাওয়ারের এক মৌলানা জারজিশ আনসারি। পশ্চিমবঙ্গের একটি অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, “আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে কতবার বাংলায় চলে যাওয়ার কথা ভেবেছি।”

মৌলানা জারজিশ আনসারির ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “উত্তরপ্রদেশে মুসলিমদের (Muslim) পরিস্থিতি ভয়াবহ। যেকোনও অনুষ্ঠান, কার্যকলাপের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অথচ অনুমতি চাইতে গেলেও পাওয়া যায় না।” তিনি আরও বলেন, “একের পর এক মাদ্রাসা, মসজিদের ওপর দমনপীড়ন চলছে। বুলডোজার দিয়ে মাদ্রাসা (Madrasa) গুঁড়িয়ে ফেলা হচ্ছে। দিনের বেলাতেও লাউডস্পিকার বাজানো নিষিদ্ধ”।

নিরাপদ বাংলা

মৌলানা জারজিশ আনসারির মতে উত্তরপ্রদেশ থেকে মুসলিমদের (Muslim) বাংলায় চলে আসা উচিৎ। এখানে তাঁরা অনেক বেশি নিরাপদ বোধ করবেন। এমনকি সপরিবারে বাংলায় চলে আসার মনোভাবও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন