Aaj India desk, কলকাতা: এবার দখলের লড়াই একাডেমি অফ ফাইন আর্টসেও (Academy of Fine Arts)? গত ৪ই মে ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল হয়েছে। রাতারাতি রং বদলে গেছে অনেক প্রতিষ্ঠানের। বাদ যায়নি একাডেমি অফ ফাইন আর্টসও। সংস্কৃতির এই পিঠস্থানে গেরুয়া আধিপত্য দেখা দিতেই প্রতিবাদ করেন নাট্যকর্মীরা। একাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং বদলে গেরুয়া করা হয়। এই ঘটনার যদিও নিন্দা করেন বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
ফের কি হলো ?
সরকারের তরফ থেকে বলা হয় একাডেমির (Academy of Fine Arts) গেরুয়া রং বদলে দেওয়া হবে। সেই সময় সীমা পেরিয়ে যেতে নাট্যকর্মীরা নিজেরাই আবার সাদা রং করে দেন। কিন্তু রাত পেরোনোর পরেই আবার সাদার উপরে গেরুয়া পোঁচ দিয়ে দেয় বিজেপি কর্মীরা। পাশে ছিলেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ তিনি বলেন, ” এই যে টিকিট কাউন্টারের রং স্পষ্ট গেরুয়া এবং চকোলেট। বামেরা স্পষ্ট ঠিক করেছিল কলকে পেতে বিভিন্ন জায়গায় যাবে। আর এই অ্যাকাডেমি চত্ত্বরটাকে এই যে একমাস আগেও লাল ঝাণ্ডা দিয়ে ভরিয়ে রেখেছিল। এখানের ওয়ার্কিং কমিটি ট্রাস্টি বোর্ডকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। দুর্নীতি চলছে, তা নিয়ে বামেদের কোনও অসুবিধা নেই। যে রং ছিল, সেই রংই হবে।”
বারবার একাডেমির রং বদল কেন?
একাডেমির (Academy of Fine Arts) রং বদল নিয়ে এর আগে অভিযোগ জানিয়েছিলেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রুদ্রনীলের কটাক্ষের তীর তাঁর দিকেই। বরাবরের মুক্তচিন্তার প্রতিষ্ঠান বলে পরিচিত একাডেমি অফ ফাইন আর্টস। সেখানে এই গেরুয়া আধিপত্য ভালো চোখে দেখছেন না অনেকেই। সাংস্কৃতিক জগতের মত আসলে কোনরকম সমালোচনার সুযোগ সরকার দিতে চায় না। তাই আগে থাকতেই সেই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য এই কাজ করেছে তারা। সরকার বদলেছে দখল করার মানসিকতা বদলায়নি। এমনই মত তাঁদের।


