17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

বাণিজ্যের সাথে প্রবাসী সংযোগ: মালয়েশিয়া সফরে মোদি

স্নেহা পাল, দিল্লি: একাধিক প্রবাসী-সংযোগমূলক কর্মসূচির জন্য দু’দিনের মালয়েশিয়া (Malaysia) সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল থেকেই শুরু হবে এই সফর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গিয়ে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

ভারতের হাই কমিশনার বি. এন. রেড্ডি জানিয়েছেন, আলোচনায় বাণিজ্য ও অর্থনীতি, উদীয়মান প্রযুক্তি, শক্তি এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ঐতিহ্যগত ক্ষেত্রের বাইরে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে উভয় দেশের।

প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কুয়ালালামপুরে ‘সেলামাত দাতাং মোদি জি’ নামে একটি বড় প্রবাসী ভারতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার (Malaysia) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ ভাষণ দেবেন।

হাই কমিশন সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার প্রবাসী ভারতীয় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মালয়েশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী এবং তৃতীয় বৃহত্তম ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের বসবাস।

মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ফিউশন ও এলইডি নৃত্য, সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রায় ৭৫০ থেকে ৮০০ শিল্পীর অংশগ্রহণে একটি সমন্বিত নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। এই পরিবেশনার মাধ্যমে মালয়েশিয়ান বুক অফ রেকর্ডসে নাম তোলার চেষ্টা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সংগঠক শালিনী কোঠারি জানান, পাঁচ মিনিটের একটানা নৃত্য পরিবেশনায় ঐক্যের প্রতীক হিসেবে ভারতীয় শাস্ত্রীয় ও লোকনৃত্যের নানা ধারার উপস্থাপনা করা হবে।

২০২৪ সালের আগস্টে ভারত ও মালয়েশিয়া সম্পর্ক ‘Comprehensive Strategic Partnership’-এ উন্নীত হওয়ার পর প্রধানমন্ত্রীর এই সফরটি তাঁর মালয়েশিয়া সফরের প্রথম দ্বিপাক্ষিক সফর। রবিবার প্রতিনিধি পর্যায়ের বৈঠক এবং একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। ফলে এই সফরকে ঘিরে দিল্লি ও কুয়ালালামপুর দুই রাজধানীতেই কৌতূহল বাড়ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন