28.9 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

‘নর্দমা প্রজন্ম’ থেকে ‘দেশের শক্তি’! ২৪ ঘণ্টায় জেন জি নিয়ে সুরবদল কঙ্গনার!

Aaj India Desk, নয়া দিল্লি : আরএসএস প্রধান মোহন ভগবতের মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই জেন জি নিয়ে অবস্থান বদল করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আন্দোলনকারী তরুণ প্রজন্মকে আগে ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। শুক্রবার সেই কঙ্গনার মুখেই শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর। জেন জি-কে এবার ‘দেশের শক্তি’, ‘গর্ব’ এবং ভারতীয় সংস্কৃতির ‘দূত’ বলে প্রশংসা করলেন তিনি।

আগের মন্তব্যেই তৈরি হয়েছিল বিতর্ক

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডকে ঘিরে দিল্লির যন্তর মন্তরে তরুণদের আন্দোলনের সময় কঙ্গনার (Kangana Ranaut) একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। আধুনিক জীবনযাপন ও পশ্চিমী সংস্কৃতির অনুকরণের প্রসঙ্গ টেনে আন্দোলনকারী তরুণীদের একাংশকে তিনি ‘জেনারেশন গাটার’ বলে কটাক্ষ করেছিলেন।

তাঁর সেই মন্তব্যের পর বিরোধীদের পাশাপাশি শাসক শিবিরের অন্দরেও সমালোচনা শুরু হয়। পরে কঙ্গনা (Kangana Ranaut) দাবি করেন, তাঁর বক্তব্য গোটা তরুণ প্রজন্মের বিরুদ্ধে ছিল না। অনৈতিক আচরণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করা কিছু আন্দোলনকারীকেই তিনি নিশানা করেছিলেন বলে ব্যাখ্যা দেন।

জেন জি নিয়ে মোহন ভগবতের বার্তা

এর মধ্যেই বৃহস্পতিবার মুম্বইয়ের এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভগবত জেন জি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তাঁর বক্তব্য, নিজেদের অধিকার ও দাবির জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করলেই তরুণদের ‘দেশবিরোধী’ বলা যায় না। তাঁরা দেশেরই সন্তান এবং তাঁদের যুক্তিপূর্ণ দাবিগুলি শোনা প্রয়োজন।ভগবতের এই মন্তব্যের পরদিনই জেন জি নিয়ে কঙ্গনার বক্তব্যে বড়সড় পরিবর্তন নজরে এল।

‘দেশের আসল শক্তি জেন জি’

শুক্রবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, “জেন জি হল আমাদের দেশের আসল শক্তি এবং এক অর্থে আমাদের জাতির সবচেয়ে বড় সম্পদ।” তরুণ প্রজন্মকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত করে কঙ্গনা আরও বলেন, তরুণ সমাজ ক্রমশ ভারতের সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম প্রধান ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হয়ে উঠছে। বিষয়টি নিয়ে তিনি আনন্দিত বলেও জানান। এর আগেই নিজের বিতর্কিত মন্তব্যের পর কঙ্গনা ফ্রেন্ডশিপ ডে-তে জেন জি তরুণীদের শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই সঙ্গে ‘Peace Out’ বার্তাও দিয়েছিলেন তিনি। ফলে সাম্প্রতিক বক্তব্যকে তাঁর আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন