32 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

RG Kar মামলায় নয়া মোড়: প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

কলকাতা: আর জি কর (RG Kar) দুর্নীতি মামলা নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম অভিযোগ জানিয়েছিলেন তিনিই। শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজের সেই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির পরোয়ানা জারি করল আলিপুর আদালত। জানা গিয়েছে, এর আগে একাধিকবার আদালতে হাজির হতে বলা হলেও এড়িয়ে গিয়েছেন আখতার আলি। শুক্রবার তাঁকে আদালতে হাজির হতে বলা হয়। এবারেও তিনি হাজিরা না দেওয়ায় গ্রেফতারির পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছে আদালত।

‘হুইসেল ব্লোয়ার’ আখতার আলি

প্রসঙ্গত, আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালে অভয়ার মৃত্যুর পর দুটি মামলা দায়ের হয়েছিল। সেখানেই দুর্নীতি সংক্রান্ত মামলাটি নিয়ে একাধিকবার চার্জশিট দিয়েছিল সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলেছিলেন এই আখতার আলি। পরে সন্দীপ ঘোষের গ্রেফতারির পর তাঁর আইনজীবী দাবী করেছিলেন, দুর্নীতির সঙ্গে আখতার আলিই জড়িত।

সিবিআই-এর শেষ চার্জশিটে আখতার আলীর নাম ওঠে। এরপর একাধিকবার তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়। কিন্তু শারীরিক অসুস্থতা জনিত কারণ দর্শীয়ে প্রতিবারই হাজিরা দেওয়া এড়িয়ে যান তিনি। এমনকি আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আখতার। গত বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

“সন্দীপের আগে থেকেই…”

প্রসঙ্গত, আর জি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে জেলে। তাঁর আইনজীবী শুক্রবার আদালতে প্রশ্ন তোলেন, দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ জেলে রয়েছেন। অথচ একই মামলায় অভিযুক্ত আখতার আলি কেন আদালতের নির্দেশ বারংবার অমান্য করেও ছাড় পেবেন? সন্দীপের আইনজীবীর দাবী, সন্দীপ ঘোষের আগে থেকেই আখতার আলি আর জি করে নিযুক্ত ছিলেন। দুর্নীতির সঙ্গে তিনিও জড়িত ছিলেন। কিন্তু পরে বেকায়দা বুঝে সন্দীপের ঘাড়ে অভিযোগ চাপান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন