31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

শহরের নামী দুর্গাপুজো ক্লাবে তাণ্ডব! আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ!

কলকাতা: দক্ষিণ কলকাতার গড়িয়া শীতলা মন্দির সংলগ্ন অন্যতম প্রাচীন দুর্গাপুজো কমিটি মিতালি সংঘের (Garia Mitali Sangha) ক্লাবঘরে দুষ্কৃতি তান্ডবের অভিযোগ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ক্লাবঘরে ঢুকে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতি। শুক্রবার সকালেও চলে তাণ্ডব। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আলমারি ভেঙে টাকা লুটপাট করা হয়। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে দাবী ক্লাবকর্তাদের।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ক্লাবকর্তাদের অভিযোগ, এই হামলার পেছনে গাঙ্গুলি গ্রুপের প্রোমোটার অমিত গাঙ্গুলির হাত রয়েছে। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমিত গাঙ্গুলি এবং তাঁর সহযোগী সন্দীপ প্রামাণিক।

নরেন্দ্রপুর থানায় দায়ের অভিযোগ

ঘটনার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছে গড়িয়া মিতালি সংঘের (Garia Mitali Sangha) নবদুর্গা পুজো কমিটি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

“পুজো প্রেমীদের ওপর হামলা”

সমাজমাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করে ক্লাবের (Garia Mitali Sangha) তরফে লেখা হয়, “এই হামলা কেবল নবদুর্গার ওপর না, এই হামলা প্রত্যেক পুজোপ্রেমীর ওপর। আজ মা দুর্গাও প্রোমোটারতন্ত্রের শিকার”। পাশাপাশি, সমাজমাধ্যমের পোস্টে অমিত গাঙ্গুলির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে গড়িয়া নবদুর্গা ক্লাব।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন