26.7 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

মার্ক জুকারবার্গকে শেষ সতর্কবার্তা, ৩ দিনের মধ্যে ক্ষমা চাইলেই রেহাই!

Aaj lndia Desk,নয়াদিল্লি : ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে চাপে পড়েছে মেটা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটি সংস্থার সিইও মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg ) কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সংসদীয় কমিটি মেটাকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে।

কেন এত কড়া অবস্থান?

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটির দাবি, দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়া শুধুমাত্র একটি প্রযুক্তিগত ভুল নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। কমিটির মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে মেটাকে স্পষ্ট জবাবদিহি করতে হবে।

কী ঘটেছিল?

গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ‘সেলফি-স্টাইল’ ফরম্যাটে একটি ভিডিও প্রকাশ করেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা ঘিরে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ওই ভিডিওতে তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে শেয়ার করা হলেও কিছুক্ষণের মধ্যেই সেটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। পরে ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি আবার ফিরিয়ে আনে মেটা।

‘টেকনিক্যাল গ্লিচ’ মানতে নারাজ সরকার

ঘটনার ব্যাখ্যা দিতে সংসদীয় কমিটির সামনে হাজির হয় মেটার প্রতিনিধিরা। তাঁদের দাবি, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির ফল। যদিও কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। মন্ত্রকের বক্তব্য, বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থার কাছ থেকে এমন ভুল গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রযুক্তিগত পরিকাঠামো আরও শক্তিশালী করার পরামর্শও দেওয়া হয়েছে।

‘সেফ হারবার’ সুরক্ষা নিয়েও সতর্কবার্তা

সূত্রের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক পদক্ষেপ না হলে ফেসবুকের ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে সরকার। সেই ক্ষেত্রে ভারতের প্রচলিত আইন অনুযায়ী সংস্থার শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি এফআইআর ও ফৌজদারি মামলা দায়েরের পথ খুলে যেতে পারে।

শিশু সুরক্ষা ও ভুয়ো কনটেন্টেও কড়া নির্দেশ

 

শুধু এই ঘটনাই নয়, গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে তিন দিনের মধ্যে শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট (CSEAM) এবং মহিলাদের লক্ষ্য করে তৈরি আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রতারণামূলক আর্থিক অ্যাপ ও ভুয়ো ভিডিও সংক্রান্ত পৃথক অভিযোগে গুগল ও মেটার বিরুদ্ধে তেলেঙ্গনা পুলিশের তদন্তও ইতিমধ্যেই শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন