22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

বছরের শুরুতেই আতঙ্ক: শহর থেকে নিখোঁজ ৮০০র বেশি মানুষ !

স্নেহা পাল, দিল্লি : নতুন বছরের শুরুতে নিখোঁজের (Missing) কয়েকটি অভিযোগ এলেও তা আলাদা করে নজরে আসেনি কিন্তু দিন গড়াতেই পরিসংখ্যানে স্পষ্ট হলো এক ভয়াবহ বাস্তবতা।

দিল্লি পুলিশের (Delhi police) তথ্য অনুযায়ী, ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে দিল্লিতে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছেন। অর্থাৎ, গড়ে প্রতিদিন ৫৪ জন করে মানুষ নিখোঁজের তালিকায় যুক্ত হয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫০৯ জন মহিলা ও কিশোরী এবং ২৯৮ জন পুরুষ।

খোঁজ এখনও অসম্পূর্ণ

নিখোঁজদের মধ্যে ১৯১ জন নাবালক। এর মধ্যে ১৪৬ জনই কিশোরী এবং ৪৫ জন কিশোর। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ১৩ থেকে ১৭ বছর বয়সি ১৬৯ জন কিশোর-কিশোরী নিখোঁজ, যার মধ্যে ১৩৮ জন মেয়ে। পুলিশের তথ্য অনুযায়ী, এই বয়সের প্রায় ৭১ শতাংশ ঘটনা এখনও অমীমাংসিত।

শিশুহারা শহর

৮ থেকে ১২ বছর বয়সি ১৩ জন শিশু নিখোঁজ হয়েছে যাদের মধ্যে আট জন ছেলে ও পাঁচ জন মেয়ে। এদের মধ্যে মাত্র তিন জন ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আট বছরের কম বয়সি আরও ৯ জন শিশু নিখোঁজ, যাদের মধ্যে ৬ জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

প্রাপ্তবয়স্ক নিখোঁজের সংখ্যা সর্বাধিক

নাবালকদের পাশাপাশি নিখোঁজ প্রাপ্তবয়স্কদের সংখ্যাও উল্লেখযোগ্য। জানুয়ারির প্রথমার্ধে মোট ৬১৬ জন প্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৩৬৩ জন মহিলা এবং ২৫৩ জন পুরুষ। পুলিশ ৯১ জন মহিলা ও ৯০ জন পুরুষকে উদ্ধার করলেও, এখনও ৪৩৫ জন প্রাপ্তবয়স্ককে খুঁজে পাওয়া যায়নি।

বাড়ছে অমীমাংসিত মামলার বোঝা

গত বছরও দিল্লিতে মোট ২৪,৫০৮ জন নিখোঁজ (Missing) হয়েছিলেন। এর মধ্যে ১৪,৮৭০ জন ছিলেন মহিলা, যা মোটের ৬০ শতাংশেরও বেশি। পুলিশ ১৫,৪২১ জনকে খুঁজে পেতে সক্ষম হলেও, ৯,০৮৭টি মামলা এখনও অমীমাংসিত। দিল্লি পুলিশের দশ বছরের ছবি বিশ্লেষণ করে দেখা যায় এই সময়কালে রাজধানীতে মোট ২ লক্ষ ৩২ হাজার ৭৩৭ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে প্রায় ১.৮ লক্ষ মানুষকে খুঁজে পাওয়া গেলেও, প্রায় ৫২ হাজার মামলা এখনও নিষ্পত্তিহীন।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে এবং মহিলা ও শিশু নিখোঁজ সংক্রান্ত মামলাগুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে পরিসংখ্যান বলছে, রাজধানীতে নিখোঁজের ঘটনা একটি দীর্ঘমেয়াদি ও গুরুতর সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন