28.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

তৃণমূলের তহবিল মামলায় নতুন মোড়! কালীঘাটের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

কলকাতা: দুই শিবিরে ভাগ হতেই তৃণমূলের তহবিল (TMC fund case) নিয়ে চলছে দড়ি টানাটানি। ১৬৪ কোটি টাকার গরমিল মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। এখনও পর্যন্ত কালীঘাট তৃণমূলের ৪২ টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তার মধ্যে ৬ টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। এবার এই মামলায় (TMC fund case) কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চলতি সপ্তাহেই তাঁকে দলের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত প্রাসঙ্গিক নথি নিয়ে তদন্তকারীদের সামনে হাজির হতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, শুভাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ ছিলেন। সেই কারণেই দলের আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাঁকে তলব করা হয়েছে।

বর্তমানে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলের প্রতীক ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের অধিকার নিয়ে কলকাতা হাইকোর্টে আইনি লড়াই চলছে। সম্প্রতি সেই মামলার শুনানিতে দলের তহবিলে (TMC fund case) ১৬৪ কোটি টাকার আর্থিক গরমিলের অভিযোগ সামনে এসেছে। ওই অভিযোগের সূত্র ধরেই তদন্তে নেমেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।

ইডির সমনের বিষয়ে শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, তিনি প্রথমে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এরপর তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, শুভাশিস চক্রবর্তীর আগে কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু পালাবদলের পর তিনি ঋতব্রত শিবিরে যোগ দিয়ে দলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষের দায়িত্ব পান শুভাশিস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন