28.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

‘শহীদ তর্পণ নিয়ে কম্পিটিশন করেছেন’— তৃণমূলকে নিশানা দিলীপের

Aaj lndia Desk, কলকাতা:২১ জুলাইয়ের শহিদ দিবস ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখনও চলছে। মঙ্গলবার তৃণমূলের কর্মসূচি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র “দিন পাল্টাতে বেশি দেরি নেই” মন্তব্যেরও জবাব দেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কর্মীরা তাঁর সঙ্গেই আছেন। কিন্তু ২১ জুলাইয়ের অনুষ্ঠান দেখে তা বোঝা যায়নি। তাঁর কথায়, শহিদ দিবসের মতো একটি কর্মসূচি নিয়েও আলাদা আলাদা আয়োজন হয়েছে, যা হওয়ার দরকার ছিল না। আগে এই দিন রাজনৈতিক শক্তি দেখানো হত, এবার সেই ছবি দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।

শহিদ দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের আটকানো ও মারধরের অভিযোগেরও জবাব দেন দিলীপ। তিনি বলেন, বিজেপি কোথাও কাউকে আটকেছে বা মারধর করেছে বলে তাঁর জানা নেই। তাঁর দাবি, লোক কম হওয়ার কারণ নিজেদের সাংগঠনিক দুর্বলতা। সেই দায় বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আগে প্রশাসনের সাহায্য ও নানা প্রলোভন দেখিয়ে ভিড় আনা হত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “দিন পাল্টাতে বেশি দেরি নেই” মন্তব্যেরও পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিন তো ইতিমধ্যেই পাল্টেছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অতীতে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হলেও তিনি তার বদলা নেননি। বিজেপির নীতি ও সংস্কৃতির জন্যই তারা সেই পথে হাঁটে না বলেও মন্তব্য করেন তিনি।

দিল্লির যন্তর-মন্তরে বিরোধীদের বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন বলে যে খবর সামনে এসেছে, তা নিয়েও কটাক্ষ করেন দিলীপ। তাঁর দাবি, দেশের মানুষ সব বুঝতে পারেন। আন্দোলনের নামে অশান্তি তৈরি করে কোনও লাভ হবে না। পাশাপাশি বিরোধী নেতাদের একাংশকে নিশানা করে তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়নের পথে বাধা তৈরি করার চেষ্টা চলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন