27.7 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

CJP-এর আন্দোলনে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট পরিষেবাও

Aaj India Desk, নয়াদিল্লি: দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) সংসদ ভবন অভিযানে সোমবার উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ ও র‍্যাফ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়। সকাল থেকেই বিক্ষোভকারীদের সরাতে দফায় দফায় লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বলে অভিযোগ। তবে ছাত্রছাত্রী ও ককরোচ জনতা পার্টির সমর্থকদের ভিড় সামলাতে পুলিশকে বেগ পেতে হয়। কাঁদানে গ্যাস ছোড়ার পরেও অনেকেই রাস্তার উপর বসে প্রতিবাদ চালিয়ে যান। পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাফ মোতায়েন রয়েছে।

ককরোচ জনতা পার্টির অভিযোগ, আন্দোলনের খবর বাইরে ছড়িয়ে পড়া আটকাতে সংসদ ভবন সংলগ্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ (Internet Shutdown) করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজনের মোবাইলে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার বার্তা এসেছে। ককরোচ জনতা পার্টির দাবি, প্রতিবাদের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়া রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, সোমবার বাদল অধিবেশনের প্রথম দিন হওয়ায় বহু সাংসদ সংসদ ভবনে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের গেট বন্ধ করে দেওয়া হয় এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হয়। আন্দোলনকারীদের সরাতে কোথাও কাঁদানে গ্যাস ছোড়া হয়, আবার কোথাও পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়।

এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, সংসদ ভবন অভিযানের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। তবুও সকাল থেকেই যন্তর মন্তরের সামনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলেও বিক্ষোভ থামেনি। বর্তমানে সংসদ ভবনের আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন