26.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

নির্মলের দরজায় বোমা বিস্ফোরণ! ধোঁয়ার আড়ালে কিসের বার্তা ?

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের (Nirmal Ghosh) পুত্র তীর্থঙ্করকে গতকালই পানিহাটির রাস্তায় ঘুরিয়েছিল পুলিশ। এবার সেই নির্মলের বাড়ির সামনেই শনিবার গভীর রাতে ঘটে যায় বোমা বিস্ফোরণ। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে সমস্ত পাড়া। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

গভীর রাতে মোটরবাইকে এসে মুখোশ পরা কয়েকজন দুষ্কৃতী নির্মল ঘোষের (Nirmal Ghosh) বাড়ির সামনে পরপর দুটি বোমা ছুড়ে মারে। দুটি বোমাই বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ। সাথে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে। দুষ্কৃতীদের গতিবিধি এবং পালানোর পথ খতিয়ে দেখা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

প্রাক্তন বিধায়কের পরিবারের এক সদস্য বলেন, “আমরা সবাই বাড়ির ভিতরে ছিলাম। মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়া ছড়িয়ে যায়। তাই কতজন এসেছিল বা কোন দিকে পালিয়েছে, তা বুঝতে পারিনি। আমাদের এখানে আগে কখনও এমন ঘটনা ঘটেনি।”

উল্লেখ্য, নির্মল ঘোষ (Nirmal Ghosh) দীর্ঘদিন পানিহাটির বিধায়ক ছিলেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নিজে প্রার্থী না হয়ে ছেলে তীর্থঙ্কর ঘোষকে তৃণমূলের প্রার্থী করেন। সেই নির্বাচনে বিজেপির রত্না দেবনাথের কাছে পরাজিত হন তীর্থঙ্কর। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই নির্মল ঘোষকে জনসমক্ষে খুব কম দেখা গিয়েছিল। সম্প্রতি ২০২১-এ ভোট পরবর্তী হিংসা মামলায় উঠে আসে নির্মল ঘোষের নাম। এরপরই বিজেপি নেতা জয় সাহার অমরাবতী দক্ষিণায়ণের বাড়িতে বোমাবাজির ঘটনা ও লটারি দুর্নীতির মামলায় তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হন। যদিও নির্মল ঘোষ এখনও অধরাই। এই পরিস্থিতির মধ্যেই প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক বা ব্যক্তিগত যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন