29.4 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

সেবাশ্রয় শিবির: শাস্তির মুখে ডাক্তাররাও?

Aaj India desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bannerjee) সেবাশ্রয় নিয়ে বিতর্ক অব্যাহত। এর আগেই সামনে এসেছিল এখানকার দুর্নীতির কথা। জানা গিয়েছিল বহু রোগী সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন। অনেকেরই হাত পা কেটে বাদ চলে গেছে। হয়তো সামান্য ব্যথা-বেদনা নিয়ে এসেছিলেন তারা। এই অবস্থায় আতস কাচের নিচে এবার সেবাশ্রয় শিবিরের ডাক্তাররাও।

ডাক্তারদের নিয়ে বিতর্ক কেন?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bannerjee) সেবাশ্রয় শিবিরে অভিযোগ উঠেছিল হাতুড়ে ডাক্তারদের নিয়ে আসার। ডাক্তারি ছাত্র-ছাত্রী এমনকি লাইসেন্স নেই এমন ডাক্তারদেরও নিয়ে এসে গরীব মানুষদের চিকিৎসা করানো হয়েছে।ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের অভিযোগের ভিত্তিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল ইতিমধ্যেই এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। এবার সেই চিকিৎসকদের ভূমিকা নিয়ে আসা অভিযোগগুলি খতিয়ে দেখার কাজ শুরু করল তারা। জানা গেছে, তদন্তকারীরা সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা প্রায় ৩৮ জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের তালিকায় রেখেছেন। তাঁদের কীভাবে ক্যাম্পে আনা হতো এবং কার নির্দেশে চিকিৎসা চলত, তা খতিয়ে দেখা হচ্ছে।

কি শাস্তি হতে পারে ?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bannerjee) সেবাশ্রয় শিবিরে যুক্ত থাকা চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম বা ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায় জানিয়েছেন, ‘শিবিরের সঙ্গে যুক্ত কোনও চিকিৎসকের বিরুদ্ধে যদি চিকিৎসায় গাফিলতি, অনিয়ম বা ভুল চিকিৎসার প্রমাণ মেলে, তবে পেনাল কমিটির সুপারিশ অনুযায়ী তাঁর রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠিন পদক্ষেপও নেওয়া হতে পারে।’ উল্লেখ্য চিকিৎসায় গাফিলতির জেরে এক মহিলার পা বাদ যাওয়ার ঘটনার পর, রাজ্য স্বাস্থ্য দফতরও (স্বাস্থ্য ভবন) এই বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে।

 

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন