29.4 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

ইসরো থেকে বিজ্ঞানীদের গণ পদত্যাগ, নেপথ্যে কী ?

Aaj India desk, নয়াদিল্লি: সারা বিশ্বে মহাকাশ গবেষণায় ৫ম স্থানে রয়েছে ইসরো (ISRO)। একের পর এক অভিযান কম খরচে করে তাক লাগিয়ে দিয়েছে তারা। ইসরোর অত্যন্ত কম খরচে মহাকাশ অভিযান সারা বিশ্বে প্রশংসিত। হাতে রয়েছে গগনযান, চন্দ্রযান ৩ সহ আরো অনেক প্রকল্প। কিন্তু এই কম খরচই কি আসলে কাল হলো? উঠছে এমন প্রশ্ন।

কি ঘটেছে ইসরোতে? 

ইসরো (ISRO) থেকে গত কয়েক মাসে প্রায় ১০০ থেকে ১২০ জন বিজ্ঞানী ও কর্মী পদত্যাগ করেছেন নয়ত স্বেচ্ছাবসর নিয়েছেন। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে ভারতের কেন্দ্রীয় মহাকাশ বিভাগ ইতিমধ্যেই বিজ্ঞানীদের পদত্যাগের নিয়মে বড় ধরনের কড়াকড়ি এনেছে। ভারতের গগনযান সহ একাধিক বড় মহাকাশ অভিযানের প্রস্তুতির মাঝেই এই গণ-ইস্তফার ঘটনাটি ঘটেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে বাধা পেতে পারে এই প্রকল্পগুলো।

কেন এই ইস্তফা? 

জানা গেছে ইসরোর(ISRO) বিজ্ঞানীদের বেতন নিয়ে বেশ সমস্যা রয়েছে। এমনকি উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের বেতনও উল্লেখযোগ্য নয়। ফলে অনেক তরুণই ইসরোতে (ISRO) কাজ করতে চাইলেও বেতন শুনে তারা মুখ ঘুরিয়ে নেন। একই সমস্যা বিজ্ঞানীদেরও। কম বেতনে কাজ করলেও একটা সময়ে তাদেরও সমস্যা হয়। অন্যদিকে মহাকাশ ক্ষেত্র বিভিন্ন বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ভারতীয় মহাকাশ নীতির পর দেশে প্রায় ৪০০-র বেশি স্পেস স্টার্টআপ তৈরি হয়েছে। এই বেসরকারি সংস্থাগুলি অভিজ্ঞ বিজ্ঞানীদের অনেক বেশি বেতন ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। ফলে এই ইস্তফা। তবে কেন্দ্রর তরফ থেকে জানানো হয়েছে এর ফলের বড় কোন প্রকল্পে তেমন প্রভাব পড়বে না

Url – Mass resignation of scientists from ISRO, what is

behind it?

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন