32.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

শেয়ার বাজারে বাংলার নতুন ইতিহাস! কলকাতার কোম্পানির সাফল্যে কি বললেন শমীক?

Aaj India Desk, কলকাতা: ভারতের শেয়ার বাজারে নতুন অধ্যায় শুরু করল বাংলার একটি সংস্থা। কলকাতার লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড (Laser Power & Infra Ltd) এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) তালিকাভুক্ত হয়েছে। আর তালিকাভুক্তির প্রথম দিনেই সংস্থার বাজার মূলধন পৌঁছে গিয়েছে প্রায় ৩,৪০০ কোটি টাকা। এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

নিজের এক্স (X) হ্যান্ডেলে তিনি লেখেন, কলকাতার একটি সংস্থা এত বড় সাফল্য অর্জন করায় তিনি অত্যন্ত আনন্দিত। সংস্থার কর্তা, কর্মী এবং গোটা টিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সাফল্য বাংলার শিল্প ও ব্যবসার জন্য ইতিবাচক বার্তা বহন করছে। শমীক ভট্টাচার্যের বক্তব্য, বাংলার উদ্যোক্তারা ধীরে ধীরে নতুন উচ্চতায় পৌঁছচ্ছেন। তাঁর আশা, আগামী দিনে কলকাতা ও রাজ্যের আরও বহু ছোট ও মাঝারি শিল্প সংস্থা (SME) শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে নিজেদের ব্যবসা আরও বড় পরিসরে নিয়ে যেতে পারবে।

কী কাজ করে লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড?

বিদ্যুৎ পরিকাঠামো তৈরির ক্ষেত্রে এই সংস্থা দীর্ঘদিন ধরেই কাজ করছে। ‘LASER’ ব্র্যান্ডের মাধ্যমে তারা খুচরো গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাছেও পণ্য ও পরিষেবা পৌঁছে দেয়। সংস্থার প্রধান উৎপাদিত সামগ্রীর মধ্যে রয়েছে মিডিয়াম ও লো ভোল্টেজ পাওয়ার কেবল, এরিয়াল বাঞ্চড কেবল, বিভিন্ন ধরনের কন্ডাক্টর, কন্ট্রোল কেবল এবং ইনস্ট্রুমেন্টেশন কেবল। পাশাপাশি তারা অ্যালুমিনিয়াম রড, অ্যালুমিনিয়াম অ্যালয় রড এবং আর্মার রডও তৈরি করে।এনএসই-তে সফলভাবে তালিকাভুক্ত হওয়ার পর শিল্পমহলের একাংশের মতে, এই সাফল্য ভবিষ্যতে বাংলার আরও সংস্থাকে শেয়ার বাজারে আসার ক্ষেত্রে উৎসাহ জোগাতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন