32 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

সেবা করতে ‘হাত’ বাড়িয়েই আইনের হাতছানি! ফের নতুন অভিযোগে কোণঠাসা অভিষেক!

Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের যুবরাজ থেকে দলবদলুদের কাছে ভিলেন হয়ে উঠেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলেরই নেতা কর্মীদের অভিযোগের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে ফের তাঁর বিরুদ্ধে নতুন করে দুটি অভিযোগ দায়ের হয়েছে। একদিকে, সেবাশ্রয়-২ স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পর এক তিন বছরের শিশুর হাত বাদ দিতে হয়েছে বলে অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে, সরকারি জমি থেকে মাটি ও মূল্যবান গাছ চুরির অভিযোগে কৃষ্ণনগর আদালতে একটি মামলা দায়ের হয়েছে।

সেবাশ্রয়কে ঘিরে নতুন বিতর্ক

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগে দাবি করা হয়েছে, পৈলানের সেবাশ্রয়-২ মেগা স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পর বোরহানপুরের তিন বছরের শিশু কৃতি মান্নার ডান হাত কেটে বাদ দিতে হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিরল ও জটিল রোগে আক্রান্ত ওই শিশুর চিকিৎসায় গাফিলতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, চিকিৎসক ও তৃণমূল নেতা শান্তনু সেন-সহ মোট ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগেও সেবাশ্রয় প্রকল্পকে কেন্দ্র করে এক মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ সামনে আসে। সেই ঘটনায় রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছিল। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরও তদন্ত শুরু করে। এছাড়া সেবাশ্রয়কে ঘিরে আর্থিক অনিয়ম, চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন এবং ওষুধ সংক্রান্ত অভিযোগও বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে।

কৃষ্ণনগর আদালতে পৃথক মামলা

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আরেকটি পৃথক অভিযোগ কৃষ্ণনগর আদালতে দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি জমি থেকে মাটি এবং মূল্যবান গাছ চুরির ঘটনা ঘটেছে। দুটি অভিযোগই বর্তমানে তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর্যায়ে রয়েছে। পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন